তেল নিয়ে লঙ্কাকাণ্ড।

in আমার বাংলা ব্লগyesterday

24578.jpg
source

বহির্বিশ্বে যুদ্ধ লাগার পর থেকেই দেশে তেলের সংকট প্রচুরভাবে দেখা দিয়েছে। যদিও প্রথমদিকে সেভাবে বিষয়টি পরিলক্ষিত হয়নি, তবে দিন যত গড়িয়েছে, ততই যেন এ সমস্যা তীব্র থেকে আরও তীব্রতর হয়েছে।

তবে সংবাদপত্রগুলো বলছে আবার অন্য কথা, তাদের মতে তেমন কোনো ঘাটতি দেখা যায়নি জ্বালানি তেলের। তবে বাস্তবতা বড্ড ভিন্ন। তেলের পাম্পগুলো সম্পূর্ণ ফাঁকা।

শুরুর দিকে যদিও মোটরবাইকগুলোতে ২০০ টাকার তেল দিত, পরে তা কমিয়ে ১০০ টাকায় নিয়ে আসা হয়েছে। সর্বোপরি গত দুদিন থেকে আবার সেটাও দেওয়া হচ্ছে না।

এর ভিতরে পাম্প কর্তৃপক্ষ আবার কিছুটা সিন্ডিকেট করেছে; তারা রাতের আঁধারে খুচরা বিক্রেতাদের কাছে অধিক দামে তেল বিক্রি করে পুরো পাম্প খালি দেখাচ্ছে। যার কারণে পাম্পে তেল নেই, তবে খুচরা দোকানগুলোতে পাওয়া যাচ্ছে, সেটা আবার অধিক দামে।

গত দিন যখন পাম্প কর্তৃপক্ষের এই সিন্ডিকেট অবস্থা সাধারণ জনগণ বুঝতে পেরেছে, তখন তারা প্রতিবাদ জানিয়েছে এবং পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গিয়েছিল যে তখন সেখানে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

যাইহোক, প্রশাসনের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক থাকবে এবং এই সংকট দ্রুতই সমাধান হবে।

তবে একটা অপ্রিয় সত্য কথা বলি, যদি বহির্বিশ্বে যুদ্ধ না থামে, তাহলে এই সংকটের সমাধান সত্যিকার অর্থেই কতদূর করা যাবে, সেটা নিয়ে আসলেই সন্দেহ প্রকাশ করছি।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png