গত সন্ধ্যার ঘটনা।
যেহেতু এখন আবহাওয়া কিছুটা জটিলতাপূর্ণ, তাই দিনের বেলা খুব বেশি বাইরে বের হই না। কেননা বাইরে তীব্র রোদ ও গরম থাকে। তবে সন্ধ্যার পর থেকে আবার আবহাওয়া কিছুটা সহ্যক্ষমতার মধ্যে থাকে; হালকা ঠান্ডা বাতাসে উষ্ণতা অনেকটাই কমে যায়।
প্রায় প্রতিদিনের মতো গতকালও সন্ধ্যাবেলা বাইরে বের হয়েছিলাম। যে দোকানটিতে বসে প্রতিনিয়ত আড্ডা দিই, সেখানেই চা চক্রে অনেকের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছিলাম।
আজকাল আবহাওয়ার কখন কী হয়, তা হঠাৎ করে বুঝে ওঠা কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়। যে সময় বাইরে গিয়েছিলাম, তখনও আবহাওয়া একদম পরিষ্কার ছিল।
চা চক্রে যখন গল্পে মেতে ছিলাম, তখনও বুঝতে পারিনি যে আকস্মিক ঝড় হবে। হঠাৎ করে দমকা হাওয়া ও প্রচুর শিলাবৃষ্টি শুরু হলো—কোনো কিছু বুঝে ওঠার আগেই। কমপক্ষে বাইরে ঘণ্টা তিনেকের মতো আটকে ছিলাম। বাড়িতে কোনো রকমে ফোন করে জানিয়েছিলাম যে বৃষ্টিতে আটকে গিয়েছি, ফিরতে দেরি হবে।
এই সন্ধ্যাবেলার ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টিতে যারা দোকানে বসে ছিলাম, তাদের চিন্তাভাবনাতেও পরিবর্তন এসেছে। সবার চিন্তা এখন ওই জমির ফসল নিয়ে, কেননা অতিরিক্ত শিলাবৃষ্টিতে জমির ফসলের অনেক ক্ষতি হয়ে যায়। তাছাড়া যাদের টিনের বাড়িঘর, তাদের ক্ষতির কথাও নতুন নয়।
সব মিলিয়ে চা চক্রের গল্পেও দুশ্চিন্তা এসে ঠেসে ধরেছে । সেই দুশ্চিন্তায় সবাই অস্থির হয়ে উঠেছিল। এখন সবাই কামনা করছে—ঝড়টা থেমে গেলেই যেন সবার দুশ্চিন্তা কিছুটা কমে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




