আমাকে ফাঁসি দেওয়ার সম্ভাব্য কারণসমূহ।
আমাকে ফাঁসি দেওয়ার সম্ভাব্য কারণসমূহঃ
• পাঁচ আগস্টের পূর্বে গোপনে কিংবা অনলাইনে স্বৈরাচারবিরোধী কার্যক্রম চালাতাম, যা পাঁচ আগস্টের পর থেকে দিবালোকে প্রকাশ্য হয়েছে।
• ফ্যাসিবাদের প্রশ্নে প্রতিনিয়তই আপোষহীন অবস্থানে ছিলাম এবং আছি।
• স্থানীয় এলাকায় তরুণ সমাজের যারা মাদকের পথে হাঁটছিল, তাদের মাঝে ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছি এবং কঠোরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে একাধিক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে ভূমিকা রেখেছি।
• জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরাসরি প্রায় এক মাস যুক্ত ছিলাম। পরবর্তীতে স্বেচ্ছায় সেখান থেকে বেরিয়ে এসেছি এবং এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করিনি, কিংবা সে ধরনের কোনো ইচ্ছাও নেই। বরং স্বতন্ত্র চিন্তাধারায় অটল আছি।
• যেহেতু শহর ছেড়ে গ্রামীণ অঞ্চলে বসবাস করছি, তাই শুরু থেকেই এখানকার বর্ষাকালে চলাচলের অনুপযোগী রাস্তাগুলোর পাকাকরণ বিষয়ে ভীষণ তৎপর মানসিকতা পোষণ করে আসছি।
• স্থানীয় এলাকায় ইপিজেড বাস্তবায়ন আন্দোলনের সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছি এবং এখনো মনেপ্রাণে চাই—গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়িত হোক।
• সকল প্রকার দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি, সিন্ডিকেট এবং অন্যান্য সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা বরাবরই দৃঢ় ছিল। বিশেষ করে যারা পরিবেশ ও প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে এবং নদী-নালা, খাল-বিল গোগ্রাসে গিলে খাওয়ার চেষ্টা করছে, তাদের প্রতি আমার ঘৃণা বরাবরই স্পষ্ট।
• নাগরিক অধিকার আদায়ের প্রশ্নে সর্বদা সর্বোচ্চ সচেতন থেকেছি এবং এখনো আছি। বিশেষ করে উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি।
• ধর্মকে পুঁজি করে যারা প্রতিনিয়ত নিজেদের আখের গোছানোর চেষ্টা করে, তাদের প্রতি আমার কখনোই আন্তরিকতা ছিল না।
• বাংলাদেশের প্রশ্নে সর্বদা আপোষহীন অবস্থানে আছি।
• স্থানীয় এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম ফাইভ হান্ড্রেড-এর সঙ্গে যুক্ত থেকে নানান সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছি, যা এখনো অব্যাহত রয়েছে।
সর্বোপরি, এগুলোই আমার পাঁচ আগস্ট-পরবর্তী তথাকথিত “অপরাধসমূহ”। আর এই অপরাধগুলোর কারণে যদি আমাকে ফাঁসি দেওয়া হয়, তবে সেই ফাঁসির দড়ি নির্দ্বিধায় গ্রহণ করার মানসিক দৃঢ়তা আমার আছে।
বিশেষ দ্রষ্টব্যঃ
আরও যদি কোনো “অপরাধ” থেকে থাকে, অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন—সেগুলোও যুক্ত করার চেষ্টা করব।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





