হুঁশ পাচ্ছি না।
বই পড়েই হুঁশ পাচ্ছি না—এর ভেতরে কে মনে রাখল বা ভুলে গেল, সেসব নিয়ে ভাবার সময় কোথায়!
পুরোনো বইগুলো এখনো সব পড়ে শেষ করতে পারিনি, তার মধ্যেই আজ আবার অনেকগুলো নতুন বই এসে পৌঁছেছে নিজের ঠিকানায়। তাছাড়া ল্যাপটপভর্তি অজস্র বইয়ের পিডিএফ ফাইল তো আছেই।
জানতে হলে পড়তে হবে—পড়ার কোনো বিকল্প নেই। কেউ আবার চাকরির বই ভেবে ভুল করবেন না; কেননা চাকর হওয়ার চিন্তা আমার আগে কখনো ছিল না, আর এই বয়সেও নেই।
ঘুম থেকে উঠতেই ডেলিভারি ম্যান এসে হাজির। সেদিন অনলাইনে যে বইগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলোই হয়তো আজ এসেছে। যেমনটা ভাবছিলাম, ঠিক তেমনটাই হলো।
এদিকে গিন্নির মেজাজ বেশ কড়া। বারবার বলছে—সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আবার এতগুলো নতুন বই কেনার কী দরকার ছিল!
কথাটা মিথ্যা নয়; কিছুটা অর্থনৈতিক টানাপোড়েন তো চলছেই। তবে বই পড়া যে আমার নেশা—সে জন্য হয়তো অনেক সমস্যাকেই কখনো সমস্যা বলে মনে হয় না।
যাই হোক, কোনো রকমে গিন্নিকে ম্যানেজ করা গেছে। এখন নতুন বইগুলো খুলে দেখার পালা। প্রচুর পড়তে হবে—এ মুহূর্তে এর বাইরে আর কিছুই ভাবতে পারছি না।
আপাতত বিদায়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





