থুতু
তুমি রাজনীতি বোঝো, ক্ষমতা বোঝো, তুলতুলে গদি বোঝো... মাগার মানুষ বোঝো না।
মানুষ তো তোমার কাছে শুধুই প্রোডাক্ট, নতুবা ইস্যু।
চাইলেই তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায়?
বাহ্ রাষ্ট্র, বাহ্! ঘুম কি তোমার ভাঙল.......!!
দয়া করে রাষ্ট্রের ঘুম ভাঙলে আমাকে জানাবেন। সাধারণ জনগণের কাতার থেকে রাষ্ট্রকে কিছু বলার ছিল। সাধারণ মানুষ নিরাপত্তা চায়, তামাশা নয়।
গত দিনের ঘটনা দেখে মন একদম ভেঙে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই শুধু ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ কিংবা শিশু নির্যাতনের খবর।
একজন বাবা হিসেবে নিজেকে কিভাবে স্থির রাখি, বলেন তো? যখন চোখের সামনে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে, তখন আর কী বলার থাকে?
আর রাষ্ট্রের বিচারকার্য নিয়ে কী বলব! অনেকটা বাকরুদ্ধ হয়ে যাই এই বিচারকার্য দেখলে। সব একদম জোড়াতালি দেওয়া অবস্থা।
রাষ্ট্র, তোমার বিচারকার্যের অবস্থা বড্ড ভঙ্গুর। বিচারকার্যের সংস্কার না করতে পারলে তোমার ভূখণ্ডে প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় থাকতে হবে।
তামাশা দেখতে দেখতে বড্ড নাজেহাল হয়ে গেলাম। দয়া করে তোমার বিচারব্যবস্থার সংস্কার করো, নইলে আর কিছুদিন পরে তোমার মুখে মানুষ থুতু দেবে।
