সংকর জাত
তারপর বলুন, কী কী ভুলে গেলেন আর কী কী মনে রাখলেন? সহজেই সবকিছু ভুলে যাওয়া তো আপনাদের স্বভাব?
বাঙালির স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে, এরা সহজেই সবকিছু ভুলে যায়। ওরা বড্ড ইস্যুপাগল জাতি। যখন যে ইস্যু পায়, সেটা নিয়েই এরা উতলা হয়ে যায়।
এদেরকে যত ইচ্ছা গুজব খাওয়ানো যায়, তেমনি এদের মাঝে মুহূর্তেই গুজব রটানো যায়। কোনটা সত্য, কোনটা মিথ্যা—এসব যাচাইয়ের সময় নেই এদের কাছে। শুধু কোনো কিছুর একটা ইস্যু পাইলেই হইছে, তাহলে দেখবেন মুহূর্তে লঙ্কাকাণ্ড শুরু হয়ে যাবে।
স্থিতিশীল কিংবা স্বাভাবিক পরিস্থিতিতে থাকার মনোভাব এদের ভেতরে নেই বললেই চলে। শুধু কোনো একটা ইস্যু পাইলেই হয়! তারপর দেখবেন পরিস্থিতি কেমন ঘোলাটে হয়ে যায়।
আমি এদের কার্যকলাপ দেখে কখনো অবাক হই না, বরং ভাবি—কত দ্রুত এরা গিরগিটির মতো রং পাল্টায়।
এই শোক, এই ব্যথা, আবার এই আনন্দ, এই হাসি, উল্লাস বা নির্মম বর্বরতা।
সংকর জাত। কোনো প্রকার সংকল্প নেই, কোনো প্রকার সৃজনশীল চিন্তাভাবনা নেই; আছে শুধু পেটভরা চেতনা আর মগজভর্তি ভণ্ডামি।
