নিরর্থক শুদ্ধতা
এই যে পৃথিবীতে এত যুদ্ধ, হানাহানি, বিদ্রোহ লেগে আছে—তা কি আর উদ্ভিদ বা জন্তু-জানোয়ার কিংবা পশুপাখি করছে? মোটেও না।
কে করছে জানেন? আমার-আপনার মতো মানুষই করছে। যারা সবকিছু জানে, বোঝে, কিন্তু তারপরেও সংঘাত এড়াতে পারে না।
এরা মুখে প্রতিনিয়ত শান্তির বার্তা ছড়ায়, কিন্তু এদের মস্তিষ্কে বিষ ছাড়া আর কিছু নেই। ক্ষমতা ও অর্থবিত্তের জন্য এরা অন্ধ হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে শোষণ করতে করতে এরা সস্তার কাতারে নিয়ে গিয়েছে। সেখানে মানুষের বেঁচে থাকাকে সুস্থ বলা যায় না !
এই যে মানবিকতা, উদারতা—সবকিছু মানুষের জন্য, পৃথিবীর শুদ্ধতা—এসব আসলে গালগল্প; কোনোটাই অভিজাত শ্রেণিতে নেই। এসবের যদি ছিটেফোঁটা থেকেও থাকে, তা আছে মাটির খুব কাছাকাছি থাকা সাধারণ মানুষের অন্তরে।
একটা বার ভেবে দেখুন—মানুষ মানুষকে মারার জন্য মারণাস্ত্র তৈরি করছে, সেখানেও আবার আধুনিকতার ছোঁয়া লেগেছে। দিন যত যাচ্ছে, মারণাস্ত্রগুলোর আধুনিকায়ন হচ্ছে।
অথচ মানুষ চাইলেই প্রকৃত অর্থে সভ্য হতে পারত, পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারত, বাসযোগ্য করে তুলতে পারত।
কিন্তু চারদিকে তাকান—বাস্তবতা বড্ড উল্টো।
বরং পৃথিবীর শত্রু হয়ে গিয়েছে মানুষ।
শুদ্ধতা এখানে শুধুই ভণ্ডামি; যা কথায় মানায়, কাজে নয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




