বহুদিন পর পিকনিক।
যেহেতু নির্বাচন উপলক্ষে চার দিন সরকারি ছুটি চলছে, তাই স্থানীয় এলাকার যে সকল তরুণ পড়াশোনার জন্য বাইরে থাকে, তারা সবাই বাড়িতে ফিরে এসেছে। অনেকটা উৎসবমুখর পরিবেশ যেন কাজ করছে সবার মাঝে। গতকাল বেশ ব্যস্ততাপূর্ণ সময় কেটেছে। সারাদিন ক্রিকেট টুর্নামেন্ট চলেছে, তারপর সন্ধ্যা থেকে মাঝরাত অব্দি পিকনিক হয়েছে।
সত্যি কথা বলতে গেলে, যখন ছাত্র অবস্থায় ছিলাম, তখন এমন আনন্দঘন সময় কাটিয়েছিলাম। তারপরে বহু বছর পর আবার এমন আনন্দের দেখা পেলাম। এ যাত্রায় অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয় এলাকার তরুণদের কাছে, কেননা ওরাই সবকিছুর আয়োজন করেছিল।
একটা বিষয় বেশ ভালোভাবে বুঝি—তরুণরা চাইলে আসলে সবকিছুই সম্ভব। সারাদিনব্যাপী ক্রিকেট খেলা, তারপর পিকনিকের জন্য বাজার করা, মাঝরাত অব্দি রান্না করা এবং পরিশেষে খাবার বিতরণ—সব মিলিয়ে সময়টা যে কীভাবে কেটে গেল, তা যেন বুঝতেই পারিনি।
ফেলে আসা জীবনের কথা বারবার মনে পড়ছিল, বিশেষ করে যখন এমন সময় শৈশবের বন্ধুদের সঙ্গে কাটাতাম, তবে আজ বাস্তবতার নির্মম পরিহাসে জীবনের চিত্রপট পুরোটাই পরিবর্তিত হয়ে গেছে। এখন আর সেভাবে বন্ধুও নেই, তাই এমন সময় আর কাটানোও হয় না।
স্থানীয় তরুণদের ভেতরে ঐক্য অটুট থাকুক, এমন উদ্যোগগুলো তারা যেন মাঝেমধ্যেই নেওয়ার চেষ্টা করে—আপাতত এই কামনাই করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR









