কথা জমুক
রাতের পর রাত কথা বলেও আগে কথা ফুরানো যেত না, মনে হতো খানিকটা কথা থেকেই যেত। আরও কিছুটা সময় হয়তো কথা বললে শান্তি মিলত। সেই অনর্গল বকবক করা মানুষটাও আজ নিশ্চুপ।
যার অনুপস্থিতি ছাড়া আড্ডা জমত না, এখন সেই আড্ডাগুলোও অনায়াসে জমে যায়। কারও অনুপস্থিতি কাউকে আর ভাবায় না।
পৃথিবী শূন্যস্থান কখনো শূন্য রাখে না, কোনো না কোনোভাবে তা পূরণ করে ফেলে। তাই হয়তো অনুপস্থিতি, দূরত্ব, গুরুত্ব, ভালোবাসা কিংবা সম্পর্কগুলোতে ক্রমাগত ভাটা পড়ছে।
এতসব বোঝার পরেও অনেকে কোনো না কোনো ছলে কারও সঙ্গে আঁকড়ে থাকতে চায়। এদের দেখেও অবাক হই না, বরং বলতে ইচ্ছে করে— বাঁচার জন্য ঝুলে না থেকে, বাঁচার মতো মানুষ খুঁজে নেওয়া শ্রেয়।
অহেতুক ঘ্যানঘ্যান-প্যানপ্যান না করে বরং কথা জমান। আজ হয়তো ঝুলে থাকতে হচ্ছে, কালের বিবর্তনে সম্পর্কগুলোতে ভাটা পড়েছে।
তবে মনে রাখুন, সবকিছু আবারও সচল কিংবা প্রাণবন্ত হবে। হুট করে পাশে এসে কেউ হয়তো দাঁড়িয়ে যাবে আপনার জমানো কথাগুলো শোনার জন্য। তখন না হয় কথাগুলোকে উন্মুক্ত করে দিয়েন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





