চিন্তায় নিমজ্জিত।

in আমার বাংলা ব্লগyesterday

27312.jpg
source

একটা সময়ের পরে এসে জীবন নিয়ে নানা রকম চিন্তাভাবনা নিজের ভেতরে কাজ করে। হয়তো ফেলে আসা জীবনে একটু গাফিলতির কারণেই আজ সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে এটা সত্য, একটু কঠোরভাবে চাইলে আবারও জীবনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

তবে সেই কঠোর সিদ্ধান্ত নেওয়াটাই এখন একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে তো জীবনের সঙ্গে আরও অনেক জীবনের কোনো সংযোগ ছিল না। এখন নিজের জীবনের সঙ্গে স্ত্রী-সন্তানের জীবনও জড়িয়ে গিয়েছে, তাই চাইলেও হুটহাট কঠোর সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হচ্ছে।

গত রাত থেকে একটা বিষয় নিয়ে বেশ ভাবছিলাম। যেহেতু দীর্ঘদিন ধরে মেডিকেল প্রফেশন থেকে দূরে আছি, তাই পুনরায় বহির্বিশ্বে গিয়ে নতুন করে কোনো ডিগ্রি নিয়ে সেখানেই স্থায়ী হওয়ার কথা ভাবছি।

যদিও বিষয়টা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং, তবে জীবনের প্রতি একটু কঠোর সিদ্ধান্ত নিলেই তা বাস্তবায়ন করা সম্ভব।

দেশে যে সুযোগ-সুবিধা নেই, তা বলা যাবে না। তবে আমি যেরকম উন্নত জীবন ও নিরাপত্তার কথা চিন্তা করি, সেটার সর্বোচ্চ সুযোগ-সুবিধা বিদেশে পাওয়া সম্ভব।

মানুষ আসলে নিজের দেশ ছাড়তে চায় না, তবে পরিস্থিতি অনেক কিছুতে বাধ্য করে। হয়তো আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। এখন দেখি সামনে কী করা যায়।