নিবৃত্ত ভালোবাসা

in আমার বাংলা ব্লগ4 hours ago

25963.jpg

ভালোবাসা যে কাউকে দেখে জাগেনি, ব্যাপারটা কিন্তু তেমন না। হয়তো উদয় হয়েছিল, তবে ভালোবাসার উত্তাপ তো বেশ দাহপূর্ণ, তাই হয়তো শুরুতেই নিভে যাওয়ার পর থেকে আর কখনোই উদিত হয়নি।

সময় গড়িয়েছে, বদলে গিয়েছে জীবনধারার গতিপথ। নিবেদনের চেষ্টা অবশ্য অনেকেই করেছিল, কিংবা ইশারা-ইঙ্গিতে বুঝিয়েছিল—তোমাকে দেখলে বড্ড ভালোবাসা উদিত হয়!

তবে মিনতি করেছি বারবার, সরে এসেছি, দূরত্ব বাড়িয়েছি; তাও অহেতুক ভালোবাসায় ডুব দিয়ে স্নান করিনি। আকৃষ্ট হওয়া, নজর লাগা কিংবা অবাক হওয়া—এসব মাঝেমধ্যেই হয়, অকপটে বলতে তো আর দোষ নেই।

তবে সংযত হওয়ার গুরুতর দায়িত্ব নিজেই সর্বদা পালন করেছি। আপেক্ষিক বিষয়ে, আর যাই হোক, সেখানে দৃঢ় বিশ্বাস রাখা নিতান্তই বোকামি।

ছোট লাল টিপ ভালো লেগেছিল, মুঠোফোনে অনেকের গোছানো সাবলীল কথা বহুবার শুনেছি—হোক তা দেশে কিংবা বাইরে থেকে। তবে কোনো অবস্থাতেই ভাটা পড়তে দিইনি সংযত থাকার সংকল্পে।

এই হচ্ছে ভালোবাসার ডায়েরি। বহুদিন পরে ইচ্ছা করেই খুললাম, খানিকটা চোখ বুলিয়ে নিলাম। তারপর আবারও সেই সংযত থাকার সংকল্পে নিজে নিজেই বিড়বিড় করলাম।

কেননা, আর যাই হোক—মুচকি হাসি, বাঁকা চোখে তাকানো, আকুল আবেদন—এসবে আর ভালোবাসা উদয় হবে না।

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png