ক্ষুদ্র অনুপ্রেরণা।

in আমার বাংলা ব্লগ21 hours ago

22789.jpg
source

বয়সে একদম তরতাজা যুবক। হঠাৎ করেই স্ট্রোক করে শরীরের অনেকটা অংশের স্বাভাবিক কার্যক্রম হারিয়েছে। তবে তারপরও ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে।

একটা বিষয় খেয়াল করে দেখবেন— সমাজে যারা একটু পিছিয়ে পড়ে, সেটা যেকোনো দিক দিয়েই হোক, তাদের প্রতি কমবেশি সবার তির্যক সমালোচনা থাকেই। কেউ তো আর অহেতুক পিছিয়ে পড়ে না বরং পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে ।

তবে এক্ষেত্রে মানুষ সাদৃশ্য ব্যক্তিদের দ্বারা পিছিয়ে পড়া ব্যক্তি অনুপ্রেরণা পাওয়ার বদলে, সমালোচনার তির্যক কাঁটাগুলোই বেশি পায় ।

পরিচিত এক ছোট ভাইয়ের আজ হঠাৎ সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেখলাম— তার স্বাভাবিক জীবনে ফিরে আসার আকাঙ্ক্ষার কথা। কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, ওর ওপর দিয়ে ভীষণ মানসিক অত্যাচার যাচ্ছে। যার কারণেই হয়তো এমন ভারাক্রান্ত স্ট্যাটাস শেয়ার করেছে।

মানুষ হিসেবে আমি কখনোই খুব ভালো ছিলাম না, তবে এতটুকু ন্যূনতম বোধ আছে— হাজার শত্রু হলেও প্রতিনিয়ত তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

ছোট ভাইকে খুদেবার্তা পাঠিয়ে দিলাম তার ইনবক্সে—
“আত্মবিশ্বাস ঠিক রাখ, মনোবল হারাস না। কিছুই হয়নি তোর। আবার হেসে-খেলে ঘুরব, ফিরব। চলে আয় আমার বাড়িতে। অনেক দিন একসঙ্গে ঘোরাফেরা করা হয় না। অফুরন্ত ভালোবাসা।”

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.046
BTC 67695.07
ETH 2036.26
USDT 1.00
SBD 0.53