ব্যস্ততাপূর্ণ সময়
টানা দুই দিন নির্বাচনের জন্য শহরের বাসায় ছিলাম। যেহেতু শহরের ভোটার এবং নির্বাচনী নিয়ম-কানুন অনুযায়ী ভোটের পূর্বেই নির্বাচনী এলাকায় অবস্থান করতে হয়, সেজন্যই মূলত শহরের বাসায় যাওয়া।
বহুদিন পরে বাসায় গিয়েছিলাম বলে এলাকার অনেকের সঙ্গেই দেখা হয়েছিল। চিরচেনা জায়গাটাকে বড্ড অচেনা লাগছিল। হয়তো দূরত্ব বাড়লে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়।
মোটামুটি সচেতন নাগরিক হিসেবে নিজের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সম্পন্ন করার ক্ষেত্রে যথেষ্ট সচেতন ও সজাগ ছিলাম। নাগরিক অধিকার আদায়ের ক্ষেত্রে যেমন সোচ্চার, তেমনি নাগরিক হিসেবে যে দায়িত্ব ও কর্তব্য আছে, সেগুলো নিয়েও তৎপর থাকার চেষ্টা করেছি।
আপাতত নাগরিক হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পেরেছি বলে মনে করি। আশা করি, বিজয়ী হয়ে যারা সংসদে যাবেন, তারা তাঁদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন—এই প্রত্যাশা রইল।
দুই দিন বাসায় থাকার সুযোগে পরিবারের সবার সঙ্গেই দেখা হয়েছে। বেশ আনন্দঘন মুহূর্তে সময় কেটেছে। তবে চারপাশের পরিবেশে পরিবর্তনের ছাপ স্পষ্টভাবে চোখে পড়েছে।
এটাই হয়তো জীবন—একটা সময় জীবিকার প্রয়োজনে শিকড় ছেড়ে দূরে যেতে হয়, আবার কারণে-অকারণে ফিরে আসতে হয় সেই শিকড়ের কাছাকাছি। সবমিলিয়ে ব্যস্ততাপূর্ণ সময়ের মধ্যেও পরিবারের সবার সান্নিধ্যে অল্প সময়ের জন্য থাকতে পেরে গভীর প্রশান্তি অনুভব করেছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





