মুঠোফোনের ফটোগ্রাফি।
অনেকগুলো ছবি গ্যালারিতে জমা হয়ে আছে। তাই ছবিগুলোর মুক্তি আবশ্যক। যেহেতু বৃষ্টির সময় চলছে, তাই বাইরে যাওয়ার সুযোগ সেভাবে পাই না বললেই চলে। দীর্ঘ ৪০ ঘণ্টারও অধিক সময় ধরে বিদ্যুৎ ছিল না; সেই বিদ্যুৎ এলো খানিকটা সময় আগে। অতঃপর পোস্ট লিখতে বসেছি।
এত পরিমাণ ঝড়-বৃষ্টি হয়েছে যে, যার কারণে স্বাভাবিক জীবন আর স্বাভাবিক ছিল না। আশেপাশের এলাকার মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। যদিও ভাগ্যক্রমে আমাদের তেমন একটা ক্ষতি হয়নি, তবে তারপরও বাড়ির আশেপাশে বেশ কয়েকটি বড় গাছ ঝড়ে ভেঙে পড়েছিল।
মুঠোফোনটা ঘাঁটাঘাঁটি করছিলাম আর ভাবছিলাম, কী লিখব? যদিও ছবিগুলোর কথা পরে মনে পড়েছে। শুরুতে ভেবেছিলাম ঝড়কে কেন্দ্র করে কিছু লিখব, যদিও তা আর পরে হয়ে ওঠেনি। তবে ঝড়কে কেন্দ্র করে কিছু একটা লিখব—সে কথা কিন্তু দিয়ে রাখছি।
ছবিগুলো মুক্তি দিচ্ছি। এর সঙ্গে জড়িয়ে আছে ঝড়ের পূর্বের স্বাভাবিক সময়ের কিছু সুন্দর স্মৃতি। সেদিন ফার্ম এলাকায় ঘুরতে গিয়েছিলাম; সেখানে গিয়েই ছবিগুলো তোলা। সেখানকার নিরিবিলি, মনোমুগ্ধকর পরিবেশ—যারা প্রকৃতিপ্রেমী মানুষ, তাদের কাছে এমন জায়গা অনায়াসেই আকর্ষণীয় হতে পারে।
আমিও তার ব্যতিক্রম নই, কেননা প্রকৃতির প্রতি দুর্বলতা সর্বদাই কাজ করে। তাহলে চলুন, ছবিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR













