দূর থেকে পাঠানো বার্তা।

in আমার বাংলা ব্লগ14 hours ago

30245.jpg
source

গতকাল প্রিয় এক লেখককে নিয়ে, নব্য রাজনীতিবিদ এলোমেলো মন্তব্য করেছে। আসলে রাজনীতিবিদদের কাজই হচ্ছে এমন, কেউ তাদের মনমতো না হলেই, তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না।

তবে পাঠক হিসাবে, সোশ্যাল মিডিয়াতে প্রিয় লেখকের যখন আবেগঘন পোস্ট দেখেছি , তখন আসলে বাধ্য হয়েই, সেই পোস্টে মন্তব্য করেছি।

যখন কেউ প্রকৃত অর্থেই অহেতুক সমালোচনার শিকার হয়, তখন যদি দুটো শব্দ লিখেও প্রতিবাদ করা যায়, তাও অন্তত নিজেকে শান্তি দেওয়া যায়।

লেখকের উদ্দেশ্যে পাঠকের মন্তব্য।

একজন পাঠক হিসাবে, আপনাকে অনলাইনে চিনি দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে। আপনি যে ভীষণ সোজাসাপ্টা মানুষ, তা বলার অপেক্ষা রাখে না।

তবে যদি কেউ তির্যক মন্তব্য আপনাকে নিয়ে করে থাকে, তখন সেই ষাঁড়ের ব্যক্তিত্ব নিয়ে ভীষণ সংশয় প্রকাশ করতেই হয়।

অথচ জাতির ক্রান্তিলগ্নে আপনি যে পরিমাণ শারীরিক মানসিক পারিবারিক ত্যাগ স্বীকার করেছেন, তার ছিটেফোঁটাও সেই ব্যক্তি করেছে কি না, তা নিয়ে সন্দেহ পোষণ করলাম!

সুদূর উত্তরবঙ্গ থেকে শুভেচ্ছা রইল।