বছরের প্রথম বৃষ্টি।
সেহরি শেষ করে সবে মাত্র ঘুমিয়েছি। মুহূর্তেই দেখি টিনের চালে টপ টপ করে বৃষ্টি পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেছে। তাছাড়া বাইরে প্রচুর বাতাস হচ্ছিল, যার কারণে ক্রমাগত খোলা জানালাগুলো ধাক্কা খাচ্ছিল।
কোনো রকমে বিছানা থেকে উঠে খোলা জানালাগুলো লাগিয়ে দেওয়ার সময় বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করছিলাম। বহুদিন পর আবছা আলোতে এমন পরিবেশ দেখে খুব একটা খারাপ লাগেনি, বরং ভেতর থেকে শিহরিত বোধ করছিলাম।
ঝড়ো বাতাস যতবার শরীরে এসে লাগছিল, শরীরের লোমগুলো যেন মুহূর্তেই দাঁড়িয়ে যাচ্ছিল। কোনো রকমে জানালা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করলাম। যেভাবে বাইরে বৃষ্টি পড়ছে, আপাতত ঘণ্টা দুয়েকের ভেতরে থামার লক্ষণ নেই। অজস্র ধারায় শুধু ক্রমাগত ঝরেই যাচ্ছে।
কৃষকদের মনের আশা পূরণ হয়েছে, কেননা তারা খুব করেই চাইছিল বৃষ্টি হোক; কৃষিজমিতে বৃষ্টির পানি খুব দরকার ছিল। তাছাড়াও উষ্ণ ধরিত্রীতে শীতলতা প্রয়োজন ছিল।
গতরাতে খুব একটা ঘুম হয়নি। চেতনার কফিনে বিষাক্ত পেরেক বইটির কয়েকটি পৃষ্ঠা সবেমাত্র পড়েছিলাম। বইটির ক্ষুরধার লেখা পড়ে যেন মস্তিষ্কে কিছুটা গরম অনুভূতি কাজ করছিল।
যাই হোক, ভোর রাতে এমন বৃষ্টিচ্ছন্ন আবহাওয়া পেয়ে খুব একটা মন্দ লাগেনি। এবার অন্তত একটু শান্তিতে ঘুমানো যাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





