কী যে অপেক্ষা করছে?
সকালবেলা ঘুম থেকে উঠেই ChatGPT ও Google-এ একটি প্রশ্ন সার্চ করলাম।
প্রশ্ন: দেশের সুগার মিলগুলো কি কখনো লাভের মুখ দেখতে পেরেছে?
যদিও প্রশ্নের উত্তর কিছুটা আগে থেকেই জানতাম, তারপরও মনের সন্দেহ দূর করার জন্য পুনরায় খুঁজলাম। দেখলাম, ChatGPT ও Google পরিষ্কার বার্তা দিয়েছে—লোকসান ছাড়া টেকসই লাভের মুখ দেখেনি।
ভোটের আগে স্থানীয় এমপি পদপ্রার্থী প্রতিনিয়ত প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ভোট শেষ হয়েছে, তিনি নির্বাচিতও হয়েছেন। তবে এরপর থেকেই স্থানীয় এলাকায় নানারকম ইস্যু তৈরি হয়েছে।
যদিও ইতিমধ্যেই কিছু উন্নয়নমূলক কাজের অগ্রগতি কাগজে-কলমে স্বাক্ষরিত হয়েছে এবং সেগুলোর দৃশ্যমান পদক্ষেপও চলছে। তবে স্থানীয় জনগণের প্রধান চাওয়া—ইপিজেড—এটা নিয়েও টুকটাক আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়নের লিখিত কাগজপত্র এখনো আসেনি।
তাছাড়া পুনরায় চিনিকল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা লিখিত আকারে প্রকাশ্যে এসেছে। এজন্যই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে—আদৌ ইপিজেড বাস্তবায়ন হবে কি না।
আসলে ভবিষ্যতে স্থানীয় জনগণের ভাগ্যে কী অপেক্ষা করছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে স্থানীয় জনগণের কর্মসংস্থান অত্যন্ত প্রয়োজন। কেননা দিন দিন বেকারত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
প্রতিটি যৌক্তিক উন্নয়নের পক্ষেই আমি, কারণ বেকারত্ব দূর হওয়াটাই মুখ্য চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





