বিরক্তিকর প্রতিশ্রুতি

in আমার বাংলা ব্লগ2 days ago

21267.jpg
source

ঈশ্বর আসলে কার—জনপ্রতিনিধিদের, নাকি জনসাধারণের? কিছুই তো বুঝে উঠতে পারছি না। কথায় কথায় এই দোহাই আর সেই দোহাই শুনতে ভালো লাগছে না।

যেহেতু কয়েক দিনের মধ্যেই নির্বাচন, তাই এলাকার পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ। কখন কোন প্রার্থী তার জনবল নিয়ে এলাকায় ঢুকছে আর বাড়ি বাড়ি ঘোরাঘুরি করছে—তা বোঝা সত্যিই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

তাছাড়াও যে পরিমাণ উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি চলছে, তাতে মিছিলের কোনো কথাই আসলে পরিষ্কারভাবে বোঝা যায় না।

এমনিতেই ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করি। খুব একটা অতিরিক্ত লোকজনের সঙ্গে চলাফেরা করতে ভালো লাগে না। কিন্তু গত কয়েকদিন ধরে এমন এক অবস্থা তৈরি হয়েছে যে, মিশতে না চাইলেও বাধ্য হয়ে অনেক পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে—যে যেভাবে পারে। আল্লাহ-বিল্লাহ থেকে শুরু করে এমন কোনো কিছু নেই, যার দোহাই দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে এসব দেখে ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি।

অবশেষে গতকাল রাতে সোশ্যাল মিডিয়াতে কিছু প্রার্থীর লোকজনকে মেনশন করে স্ট্যাটাস দিয়েছি, যেন স্থানীয় প্রার্থীর নজরে কথাগুলো আসে।

প্রতিশ্রুতি চাই না। যে রাস্তা দিয়ে আপনার লোকজন এলাকায় প্রবেশ করছে, সেই রাস্তা বর্ষাকালে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়।

যদি সম্ভব হয়, অন্তত সেই রাস্তাটি পাকাকরণের বিষয়টি নিয়ে ভাবুন—কথার চেয়ে কাজের কাজ করুন।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png