মাঝরাতের নোটিফিকেশন
যেহেতু গতদিনটা জমিজমা–সংক্রান্ত বিষয়ে ভীষণ ঝামেলায় কেটেছে, তাই বিকেলের পরই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন যখন লিখছি, তখন মাঝরাত। সারাদিনের তিক্ত অভিজ্ঞতার সঙ্গে ক্লান্ত শরীর—সব মিলিয়ে ঘুমটা সত্যিই খুব দরকার ছিল।
ঘুম থেকে কোনোরকমে উঠে মুঠোফোনের নোটিফিকেশনগুলো চেক করছিলাম। ঠিক তখনই দেখি বিআরটিএ অফিস থেকে একটি বার্তা এসেছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে—এক তারিখে মোটরবাইকের ডিজিটাল নাম্বার প্লেট প্রদান করা হবে।
যেহেতু এটির জন্য অনেক দিন আগেই আবেদন করেছিলাম, তাই বার্তাটি পড়ে মাঝরাতেও মনের ভেতর এক ধরনের ভালো লাগা কাজ করছিল।
রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ও বাইকের রেজিস্ট্রেশন যে কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার কিছু নেই।
যাইহোক, মানসিকভাবে স্থির করেছি—সকাল হলেই বিআরটিএ অফিসে যাব। সরকারি অফিসে কাজ করতে গেলে এমনিতেই নানা ঝামেলা পোহাতে হয়; কে জানে আগামীকাল কী অপেক্ষা করছে।
তবে যা-ই অপেক্ষা করুক না কেন, আপাতত বাইকের ডিজিটাল নাম্বার প্লেটটাই সবচেয়ে জরুরি—এটাই এখন মুখ্য বিষয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





