গত সন্ধ্যার মুহূর্ত
বহুদিন পরে গতকাল সন্ধ্যায় এলাকার স্থানীয় তরুণ ছেলেরা যোগাযোগ করার চেষ্টা করেছিল। সন্ধ্যাবেলা করে বাজারে যেখানে বসি, হঠাৎ করেই সেখানে তাদের আগমন ঘটে।
যেহেতু ছেলেগুলো বারবার দোকানের সামনে ঘোরাঘুরি করছিল, তাই বুঝেই নিয়েছিলাম ওরা কিছু বলতে চায়। অবশেষে ওদের কাছে ডেকে নিয়ে কথা শোনার চেষ্টা করলাম।
দারুণ উদ্যোগ—স্থানীয় এলাকায় ওরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এজন্যই মূলত দেখা-সাক্ষাৎ করতে এসেছিল। যদিও আমি তেমন ক্রিকেট বুঝি না, তবে এতটুকু বুঝতে পেরেছিলাম যে ওরা আমার কাছে কেন এসেছে।
এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছেলেরা খেলাধুলার দিকে ফিরতে চাইছে—এ যাত্রায় তাদের সহযোগিতা করা অবশ্যই যৌক্তিক । যৌক্তিক কাজে কখনোই কাউকে নিরাশ করি না; বরং সর্বোচ্চ চেষ্টা করি সহযোগিতা করার।
মাঝে মাঝে উঠতি বয়সি তরুণদের একটু অনুপ্রেরণার দরকার হয়। জানি, ওদের নিয়ে সমালোচনার শেষ নেই।
তবুও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি তাদের মানসিকভাবে অনুপ্রেরণা দেওয়া যায়, তাহলে এই তরুণগুলোই ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা রাখে। শুভেচ্ছা রইল ওদের জন্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






