আকস্মিক ফোনকল

in আমার বাংলা ব্লগ9 hours ago

21297.jpg

source

যখন শহরের চেম্বারে প্র্যাকটিস করতাম, সেই সময় পার্শ্ববর্তী এক ছোট ভাইয়ের সঙ্গে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। সর্বদাই নিজের ঘাড়ে দোষ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

তবে সেই সময় পরিস্থিতি বেশ জটিল ছিল। যেহেতু কথা কাটাকাটি হয়েছিল, তাই মনে করি দোষ কমবেশি দুজনেরই ছিল। তবে ব্যক্তিগত জায়গা থেকে কেউই মাথা নত করতে রাজি ছিলাম না।

তারপর তো দেখতে দেখতে দশ বছরের বেশি সময় কেটে গেছে। আমার জীবনের গতিপথ যেমন পরিবর্তন হয়ে গেছে, তেমনটা ওই ছোট ভাইয়ের ক্ষেত্রেও। ও তো সেই দূর প্রবাসে কর্মের জন্য গেছে, আর আমিও শহর ছেড়ে গ্রামে চলে এসেছি।

তবে মাঝে মাঝেই, যখন ফেলে আসা জীবনের কার্যক্রম নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতাম, তখন কিছু বিষয় আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়ে যেত। তার মধ্যে অবশ্য ওই ঘটনাটিও ছিল।

বহুদিন ধরেই চাচ্ছিলাম, নিজেদের ভেতরের মনোমালিন্যের বিষয়টি মিটিয়ে ফেলব। এটা সত্য, ওর সঙ্গে পথের দূরত্ব তৈরি হয়েছে; তবে যে বিষয়টার জন্য আজও মনের ভেতরে খচখচ করে, সে বিষয়টার যদি সমাধান টেনে ফেলা যায়, তাহলে হয়তো দুজনেরই প্রশান্তি মিলবে।

কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিলাম না। ওর পরিচিত কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বলেছিলাম—দয়া করে ওকে জানিয়ে দিয়েন, ওর সঙ্গে যোগাযোগ করতে চাই।

অবশেষে আজ বিকেলবেলার দিকে মুঠোফোনে ওর কল এসেছিল। কথা বলার সময় দুজনেই বেশ লজ্জিত ছিলাম; তবে তারপরেও সবকিছু ত্যাগ করে মন খুলে কথা বলার চেষ্টা করেছি, এবং দুজনেই বেশ হালকা হয়েছি ।

এই ছোট্ট জীবনে এতটুকু অন্তত বেশ ভালোভাবেই বুঝেছি—জীবনে আর যাই হোক, মানুষের সঙ্গে মনোমালিন্য রেখে লাভ নেই। তার থেকে বরং যদি ঝুটঝামেলাগুলো মিটিয়ে নেওয়া যায়, সেটাই বেশ ভালো হয়।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png