হঠাৎ ফোন কল

in আমার বাংলা ব্লগ3 days ago

22138.jpg
source

এমনিতেই রোজার দিন, তার ভেতরে হঠাৎই দুপুর বেলার দিকে ডিসি অফিস থেকে ফোন এসেছিল। ফোনের অপর প্রান্ত থেকে ক্রমাগত নাম ধরে বলছিল, আপনি কি অমুক বলছেন। যাইহোক চেষ্টা করলাম তার উত্তর দেওয়ার জন্য।

বারবার বলছিল, যেহেতু বিগত সময়ে আপনারা আপনাদের স্থানীয় এলাকার উপজেলা প্রশাসনের নামে অভিযোগ করেছেন, এজন্যই আমরা জেলা পর্যায় থেকে তা তদন্ত করার জন্য উদ্যোগ নিয়েছি, আপনাদের সহযোগিতা দরকার এবং আমরা শীঘ্রই আপনাদের সঙ্গে সশরীরে যোগাযোগ করব।

যেহেতু অভিযোগগুলো, আমাদের পক্ষ থেকেই গিয়েছে, তাই সেগুলো নিচে দেওয়ার চেষ্টা করলাম।

উপজেলা প্রশাসনের বিরুদ্ধে আমার অভিযোগ—ওনাকে ফোনে অভিযোগ দিলেই অভিযোগকারীর নম্বর ব্ল্যাকলিস্টে রাখেন।

অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন ও গাছ কর্তনের বিষয়ে সর্বদাই নীরব ভূমিকা পালন করেন।

গত দেড় বছরে যে সকল সরকারি বরাদ্দ এসেছিল, তা সাধারণ জনগণের কোনোভাবেই জানার সুযোগ রাখেন নি বা দৃশ্যমান কোনো কাজের নমুনা নেই। এতে নানা রকম সংশয় থেকেই যায়—সরকারি বরাদ্দের টাকাগুলো আদৌ খরচ হয়েছে কিনা?

লেজুড়বৃত্তিক প্রবৃত্তি তার ভেতরে বিরাজমান। যার কারণে বিভিন্ন গোষ্ঠীর লোকজন তার কাছে প্রাধান্য পেয়েছে, সাধারণ জনগণ নয়।

উপজেলা প্রশাসনের বাস্তবিক অর্থেই যে সকল দায়িত্ব থাকার কথা, সেসব দায়িত্ব পালনে তার দায়সারা মনোভাব পরিলক্ষিত হয়।

যেহেতু তিনি একজন উপজেলার প্রধান কর্মকর্তা এবং তার অধীনস্থ বিভিন্ন সেক্টরে যে সকল সেবা থাকার কথা, সেসব জায়গায় সেবার তেমন কোনো উন্নতি নেই; বরং ভোগান্তি ছাড়া অন্য কিছু দেখা যায় না।যদি কথায় ত্রুটি মনে হয়, তাহলে উপজেলার সকল সরকারি অফিস,হাসপাতাল-আদালত ঘুরে দেখতে পারেন।

কেন্দ্রীয় শহীদ মিনার থাকতেই নতুন করে অহেতুক শহীদ মিনার তৈরি করা এবং কেন্দ্রীয় শহীদ মিনারের পারিপার্শ্বিক অবস্থা জঞ্জালে পরিণত করা—এগুলোও প্রশ্নের জন্ম দেয়।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67398.51
ETH 1943.71
USDT 1.00
SBD 0.38