বড্ড চাপে আছি।

in আমার বাংলা ব্লগ2 days ago

22266.jpg
source

স্থানীয় এলাকায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বহু আগে থেকেই কথা বলছি। তারই ধারাবাহিকতায় গতকাল জেলা পর্যায় থেকে কল এসেছিল। আমাকে সশরীরে সেখানে উপস্থিত হতে বলেছে। কেননা আমি তাদের ঊর্ধ্বতনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি, তারা বিষয়টি তদন্ত করে দেখতে চায় এবং আমাকে পর্যাপ্ত প্রমাণ সঙ্গে রাখতে বলেছে।

ভূমিদস্যুরা আসলে ভীষণ সজাগ, তৎপর ও ঐক্যবদ্ধ; যার কারণে এই যাত্রায় বেশ বেগ পেতে হচ্ছে। তবে তারপরেও আশাবাদী। দু-এক দিনের ভেতরেই তদন্ত হবে। কী যে নির্ভর করছে ভাগ্যের ওপর, কিছুই জানি না, জানতেও চাই না। তবে এতটুকু আমি খুব ভালোভাবে জানি—আমি যা করেছি তা সজ্ঞানে করেছি এবং অন্যায়ের কাছে কোনো অবস্থাতেই মাথা নত করতে রাজি নই।

আমি আমার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—

সম্মানিত জেলা প্রশাসক, আপনার উপজেলা প্রশাসন প্রতিনিয়ত গোগ্রাসে নদী-নালা, খাল-বিল ভক্ষণ করেই ক্ষান্ত থাকেনি; বরং অবৈধ মাটি কাটা ও গাছ নিধনের কর্মকাণ্ডেও নীরব ভূমিকা পালন করেছেন। এ জন্যই অভিযোগ করেছি। চাইলে সশরীরে স্থানীয় নদীর তীরবর্তী অঞ্চল দেখতে পারেন।

এবার তো শুধু আপনাকে অভিযোগ দিয়েছি। আপনি যদি এর সঠিক তদন্ত ও বিচার না করতে পারেন, তাহলে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে বিচার দেব।

ধন্যবাদ।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67398.51
ETH 1943.71
USDT 1.00
SBD 0.38