কৃষকের আর্তনাদ
গত কয়েকদিন ধরে আবহাওয়ার অবস্থা ভীষণ খারাপ। ক্রমাগত ঝড়-বৃষ্টি হয়েই চলেছে। সারাদিন আকাশ মেঘলা থাকে, আর সন্ধ্যার পর থেকেই শুরু হয় শিলাবৃষ্টি। বিগত কয়েক বছরেও সম্ভবত এমন শিলাবৃষ্টি দেখা যায়নি, যা সাম্প্রতিক সময়ে দেখতে হচ্ছে।
আমাদের মতো মানুষের জন্য খুব একটা সমস্যা না হলেও, যারা সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাদের অবস্থা একেবারে মরা-বাঁচার সমান হয়ে গেছে। এমনিতেই আলুর মৌসুম চলছে, এখনো অনেক কৃষক মাঠ থেকে আলু ঘরে তুলতে পারেনি। তার মধ্যেই আবহাওয়ার এমন বিপর্যয়ের কারণে তারা একেবারে দিশেহারা।
বাজারে আলুর দাম নেই, শ্রমিক সংকট রয়েছে, আর আলু জমি থেকে সংগ্রহ করে একত্রে রাখার মতো অবস্থাও নেই। তার উপর আবার ক্রমাগত ঝড়-বৃষ্টি।আজ যখন সশরীরে মাঠে গিয়েছিলাম, তখন ফসলের মাঠের অবস্থা দেখে যেমন হতাশ হয়েছি, তেমনি প্রচণ্ড কষ্টও পেয়েছি। কৃষকদের কথা ভাবলেই ভেতরটা কেঁপে উঠছে। কতজনকে যে লোকসানের বোঝা বইতে হবে, তার কোনো হিসাব নেই—সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি।
আসলে যার ক্ষতি হচ্ছে, বিষয়গুলো সেই-ই ঠিকভাবে অনুধাবন করতে পারবে। এর বাইরে অন্য কেউ এসব বিষয় পুরোপুরি বুঝতে পারবে না।
আবহাওয়া ঠিক থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। তবে সব সময় যে কৃষকের ভাগ্য সুপ্রসন্ন থাকবে, এমন সুযোগ কোথায়! কৃষক বরাবরই সংগ্রাম করে চলেছে—একটার পর একটা সমস্যা লেগেই আছে।
তবে একটা অপ্রিয় সত্য হলো, এত কিছু হওয়ার পরেও কৃষকেরা মাঠে ফসল ফলায় বলেই আমরা খেয়ে-পরে বেঁচে আছি। নইলে দৃশ্যপট ভিন্ন হয়ে যেত।
আপাতত কৃষকের মঙ্গল হোক—এ প্রত্যাশা করা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





