সাংসারিক অভিজ্ঞতা
ছোট সংসার জীবনের শুরুতে খুব একটা ব্যস্ততা ছিল না। তবে বাবু যত বড় হচ্ছে, ততই যেন আমাদের ব্যস্ততাও বাড়ছে। বিশেষ করে গিন্নি এখন বাড়তি চাপে বেশ নাজেহাল।
প্রতিদিন সকালবেলায় বাবুর স্কুল থাকায় একদম ভোরবেলাতেই ঘুম থেকে উঠতে হয়। ভোরবেলায় ঘুম থেকে ওঠা যে কতটা চ্যালেঞ্জিং বিষয়, তা বলে বোঝানো কঠিন। তার ওপর বাবুর খাবার তৈরি করা, তাকে মানসিকভাবে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করা এবং সবশেষে বাবুকে স্কুলে নিয়ে গিয়ে তার সঙ্গে বসে থাকা—এই পুরো প্রক্রিয়াটাই যেন একপ্রকার যুদ্ধ।
এমন ব্যস্ততা প্রতিনিয়তই চলছে। প্রতিদিন সকালবেলার এই তাড়াহুড়া আমাদের এক ভিন্ন রকম অভিজ্ঞতার মুখোমুখি করছে।
গতকালের একটা ঘটনা বলি—গতকাল দেখছিলাম, গিন্নি সবকিছু বেশ সুন্দরভাবে ম্যানেজ করল। শেষমেশ যখন বাইকে চড়ে ওদের স্কুলে রেখে আসতে যাচ্ছিলাম, মাঝপথে গিয়ে খেয়াল হলো বাবুর স্কুলব্যাগ বাসায় রেখে এসেছে। মনে মনে ভীষণ হাসছিলাম—নতুন সংসারে এমন ছোটখাটো ভুল হওয়াই তো স্বাভাবিক।
আবার বাসায় ফিরে বাবুর ব্যাগ নিয়ে স্কুলে চলে গেলাম। সংসার জীবনটাকে আমরা দু’জনই দারুণভাবে উপভোগ করছি। আমার কষ্টটা তুলনামূলকভাবে সহজ—শুধু সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। কিন্তু গিন্নির কষ্টটা আরও জটিলতাসম্পন্ন; বলতে গেলে ওকে প্রতিদিন যুদ্ধ সামলাতে হয়।
সব মিলিয়ে, বাবু যত বড় হচ্ছে, ততই সংসার জীবনের অভিজ্ঞতাও বাড়ছে। হয়তো সামনে আরও অনেক কিছু অপেক্ষা করে আছে—যা সময় হলেই ধীরে ধীরে বুঝে নেওয়া যাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin