সোশ্যাল মিডিয়ায় ঐতিহ্য সংরক্ষণ
Image Created by OpenAI
সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রা যেমন বদলেছে, তেমনই বদলেছে ঐতিহ্য সংরক্ষণের ধরন। একসময় যেখানে লোককথা, গান, নাচ, শিল্পকলা ও রীতিনীতি প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে ছড়িয়ে পড়ত, আজ সেখানে ডিজিটাল মাধ্যম বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে ঐতিহ্য রক্ষার এক শক্তিশালী হাতিয়ার। বর্তমানে সবকিছুতেই এই সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঐতিহ্য বলতে কিন্তু শুধু অতীতের বিষয়গুলোকে বোঝায় না। এটা আমাদের আত্মপরিচয়ের একটা প্রতীক। মূলত একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে বেশ কিছু বিষয়ের উপরে।
যেমন- লোকশিল্প, গ্রামীণ জীবনযাপন, উৎসব, পোশাক, ভাষা ইত্যাদির উপরে গড়ে ওঠে। তবে অনেক মূল্যবান ঐতিহ্য আমাদের মাঝে আছে, যেগুলো আধুনিকতার প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। উদাহরন হিসেবে বললে এই সোশ্যাল মিডিয়ার কথা বলতেই হয়। আর সোশ্যাল মিডিয়া বলতে কোন কোন প্ল্যাটফর্ম, সেটা না বললেও চলে, কারণ এইগুলো আমরা জানি। তবে এর মধ্যে সবথেকে পপুলার হচ্ছে ফেসবুক। যাইহোক, এইসব প্ল্যাটফর্ম বর্তমানে একটা আর্কাইভ এর জায়গা হয়ে দাঁড়িয়েছে, ফলে এখানে সবকিছু আর্কাইভ হিসেবে সংরক্ষণ করে রাখা হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের steemit প্ল্যাটফর্মে লেখালেখির মাধ্যমে সংরক্ষণ করে রাখা যায়।
