জীবনের আসল স্বাদ পর্ব-১
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব গ্রাম বাংলার বিভিন্ন স্থানের ফটোগ্রাফি এবং সেগুলোর গল্প। আশা করি পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আমার আজকে করবে গল্প।
গ্রামের জীবনটা অনেক সহজ আর স্বাভাবিক। এখানে দিন শুরু হয় পাখির ডাকে আর ভোরের ঠান্ডা হাওয়ায়। সূর্য ওঠার আগেই অনেক মানুষ তাদের কাজ শুরু করে দেয়। কেউ গরু নিয়ে মাঠে যায় কেউ জমিতে পানি দেয় আবার কেউ বীজ বপনের প্রস্তুতি নেয়। এই সকালের দৃশ্যগুলো খুবই প্রাণবন্ত আর সতেজ লাগে। শহরের মতো এখানে তেমন কোনো শব্দ নেই। গাড়ির হর্ন নেই ভিড় নেই কোলাহল নেই। শুধু আছে পাখির ডাক গাছের পাতার শব্দ আর দূরে কোথাও হালকা মানুষের কথা বলার আওয়াজ। এই শান্ত পরিবেশ মনকে অনেক হালকা করে দেয়।
দুপুরের দিকে গ্রাম একটু শান্ত হয়ে যায়। রোদ তখন একটু বেশি থাকে তাই অনেকেই কাজ কমিয়ে দেয়। কেউ গাছের নিচে বসে বিশ্রাম নেয় কেউ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। গ্রামের বাড়িগুলোও অনেক সুন্দর। মাটির ঘর টিনের ঘর কিংবা পাকা ঘর সব জায়গাতেই একটা আলাদা আপন অনুভূতি পাওয়া যায়। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন পর্বে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









