গ্রাম বাংলার বিকেল পর্ব-১
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন পর্ব নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। গ্রামের সুন্দর বিকেলগুলোর গল্প। এই গল্পটি আমি আপনাদের মাঝে পর্ব আকারে শেয়ার করব। আজ আমি হাজির হয়েছি প্রথম পর্ব নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আবার আজকের পর্বের গল্প।
গ্রাম বাংলার সৌন্দর্য আসলে ভাষায় পুরোটা প্রকাশ করা যায় না। মাঠের পর মাঠ সবুজ ধানক্ষেত বাতাসে দুলতে থাকে আর সেই দৃশ্য দেখলে মনে এক ধরনের শান্তি নেমে আসে। চারদিকে খোলা আকাশ আর দূরে গাছের সারি যেন প্রকৃতির নিজের হাতে আঁকা ছবি। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই গ্রামের পরিবেশ একেবারেই আলাদা। সকাল বেলা গ্রাম যতটা শান্ত থাকে বিকেলের সময়টা ঠিক ততটাই জীবন্ত হয়ে ওঠে। কৃষকরা তখন মাঠে কাজ করে। কেউ জমিতে লাঙল দেয় কেউ ধান রোপণ করে আবার কেউ ফসল কাটে। তাদের পরিশ্রমে এই দেশের মানুষ খাবার পায়। তাই সত্যিই তারা আমাদের দেশের আসল হিরো।
বিকেলের শেষ সময়টা সবচেয়ে বেশি সুন্দর লাগে। তখন সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে ঢলে পড়ে। আকাশের রং বদলে যায়। কখনো কমলা কখনো লালচে আভা চারদিকে ছড়িয়ে পড়ে। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়লে মনে হয় যেন সোনার আলো ঝরে পড়ছে। এই সময়টা খুব শান্ত আর মায়াময়। গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে বা বাইক নিয়ে ঘুরলে এই দৃশ্যগুলো আরও কাছ থেকে দেখা যায়। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আমি হাজির হব দ্বিতীয় পর্ব নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









