অজানার উদ্দেশ্যে পর্ব-৫

in আমার বাংলা ব্লগ21 hours ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পঞ্চম পর্ব। আমি আপনাদের মাঝে প্রথম থেকে চতুর্থ পর্ব পর্যন্ত শেয়ার করেছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পঞ্চম পর্বের গল্প।


IMG_2214.JPG

IMG_2189.JPG

IMG_2223.JPG


কারণ অজানা জায়গাগুলোতেই সবচেয়ে বেশি নতুন কিছু পাওয়া যায়। নতুন দৃশ্য নতুন মানুষ নতুন গল্প। প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ালে মনটা অনেক হালকা হয়ে যায়। মনে হয় সব চিন্তা যেন বাতাসে উড়ে গেছে। শুধু থাকে রাস্তা আর যাত্রার আনন্দ। এই কারণেই আমি যখনই সময় পাই বাইক নিয়ে বের হয়ে পড়ি। কোথায় যাবো সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে পথ আর সেই পথের অভিজ্ঞতা। বাইক নিয়ে একা একা ঘুরে বেড়ানোর আনন্দটা এমন এক অনুভূতি যেটা শুধু যারা রাস্তায় বের হয় তারাই বুঝতে পারে। অনেক সময় কোনো পরিকল্পনা থাকে না কোথায় যাবো কী দেখবো শুধু মনে হয় আজ একটু দূরে যাই একটু নতুন কিছু দেখি। তখনই বাইকের চাবিটা হাতে নিই আর ধীরে ধীরে বের হয়ে পড়ি গ্রামের রাস্তার দিকে। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে থাকে আর সামনে খুলে যায় অন্যরকম এক পৃথিবী। রাস্তার দুই পাশে বড় বড় গাছ দাঁড়িয়ে থাকে যেন পথটাকে ছায়া দিয়ে ঢেকে রেখেছে।


IMG_2216.JPG

IMG_2220.JPG

IMG_2274.JPG


বাতাসে গাছের পাতাগুলো দুলতে থাকে আর সেই শব্দ শুনতে শুনতে বাইক চালাতে খুব ভালো লাগে।অনেক সময় এমন কিছু রাস্তা পাওয়া যায় যেগুলো আগে কখনো চোখে পড়েনি। ছোট ছোট গ্রাম পেরিয়ে রাস্তা এগিয়ে যায় মাঠের ভেতর দিয়ে। দূরে দূরে সবুজ ধানের ক্ষেত দেখা যায়। সেই সবুজের মাঝে দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে। বাইক নিয়ে সেই পথ ধরে এগোতে থাকলে মনে হয় যেন ছবির ভেতর দিয়ে যাচ্ছি কখনো রাস্তার পাশে ছোট কোনো খাল বা নদী দেখা যায়। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প। আশা করি পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  

দারুণ অনুভূতি ফুটিয়ে তুলেছেন। অজানার পথে ঘোরার এই স্বাধীনতাটা সত্যিই আলাদা একটা অনুভূতি দেয়।
তবে আগের পর্বগুলোর থেকে একটু বেশি নতুন অভিজ্ঞতা বা ভিন্ন কিছু যোগ করলে আরও শক্তিশালী হতো।

Posted using SteemX

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 68336.60
ETH 2045.00
USDT 1.00
SBD 0.49