পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি পর্ব-৪

in আমার বাংলা ব্লগ20 hours ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা জানেন আমি নতুন একটি পর্ব আকারে পোস্ট শেয়ার করে চলেছি আপনাদের মাঝে। আমার এই পদ্মা নদীর চরে এক মন খারাপ আমার বাড়ির তিনটি পর্ব ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি। আজও চলে এসেছি চতুর্থ কর নিয়ে। আশা করি প্রথম থেকে তৃতীয় পর্ব পর্যন্ত আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আমার এই চতুর্থ পর্বটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের চতুর্থ পর্বের গল্প।


IMG_9572.jpg

IMG_9581.jpg

IMG_9578.jpg


ভেড়ার ঘরের পাশেই ছিল গরু আর ছাগলের ঘর। গরুগুলো বেশ স্বাস্থ্যবান শরীর দেখে বোঝা যায় ভালোভাবে যত্ন নেওয়া হয়। ছাগলগুলোও খুব চনমনে কখনো দৌড়াচ্ছে কখনো আবার একে অপরের সাথে খুনসুটি করছে। প্রতিটি পশুর জন্য আলাদা জায়গা খাবারের আলাদা ব্যবস্থা আর পরিষ্কার থাকার বিষয়টাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। খামারবাড়ির ভিতরে দুইজন লোক কাজ করছিলেন। তাদের মূল কাজই হলো খামারের দেখাশোনা করা ফসলের যত্ন নেওয়া পশুদের খাবার দেওয়া পরিষ্কার রাখা এবং সবকিছু ঠিকঠাক আছে কি না তা দেখা।


IMG_9570.jpg

IMG_9560.jpg

IMG_9564.jpg


তাদের সাথে কথা বলে জানা গেল তারা প্রতিদিন ভোর থেকে কাজ শুরু করেন। সকালে পশুদের খাবার দেওয়া তারপর সবজি ক্ষেত আর আখ ক্ষেত দেখা দুপুরে আবার পশুদের দেখাশোনা এইভাবেই তাদের পুরো দিন কেটে যায়। তাদের সাথে কথা বলতে বলতে বুঝলাম এই খামারটা শুধু ব্যবসার জন্য নয় ভালোবাসা আর যত্ন দিয়েই গড়ে তোলা হয়েছে। তারা বললেন চর অঞ্চলে খামার করা সহজ নয়। বর্ষার সময় পানি বাড়ে অনেক সময় ফসলের ক্ষতি হয়। আবার শীতের সময় কুয়াশা আর ঠান্ডা থাকে। তবুও ধৈর্য আর পরিশ্রম দিয়ে তারা সব সামলে নেন। এটাই ছিল আমার চতুর্থ পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আসলে গল্পে নয় এমন দৃশ্য নিজ চোখে দাঁড়িয়ে দেখলে সব থেকে বেশি ভালো লাগে। আমারটা ঘুরে আমার খুবই ভালো লেগেছে এবং কিছু ফটোগ্রাফি আর গল্পের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟