গ্রাম বাংলার বিকেল শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ16 hours ago


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আপনারা জানেন আমি প্রতিনিয়তই গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ফটোগ্রাফি করি এবং আপনাদের মাঝে সেগুলো উপস্থাপনা করি। আশা করি আমার প্রতিটা পর্বই আপনাদের সবার কাছে খুবই ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।

15232.jpg

15233.jpg

15234.jpg


প্রকৃতির এত কাছাকাছি থাকা সত্যিই একটা বড় পাওয়া। মাঠের সবুজ গাছের ছায়া পাখির ডাক আর সূর্যাস্তের দৃশ্য মিলিয়ে গ্রাম বাংলার বিকেল এক অসাধারণ অনুভূতি তৈরি করে। এই অনুভূতি শুধু চোখে দেখা যায় না এটা হৃদয়ে অনুভব করতে হয়। চারদিকে সবুজ প্রকৃতি এবং সতেজ নিঃশ্বাস। নিমিষেই মনকে ভালো করে দেয়ার সহজ উপায়। কখনো হাজারো মন খারাপ থাকলে এমন পরিবেশে গেলে কখন যে মন ভালো হয়ে যায় সেটা নিজেও বুঝতে পারা যায় না। ইট পাথরের শহরে কখনোই অনুভব করা যায় না এমন পরিবেশকে।


15231.jpg

15230.jpg

15229.jpg


গ্রাম আমার কাছে শুধু একটা জায়গা না এটা আমার শিকড় আমার স্মৃতি আর আমার ভালোবাসা। তাই যত দূরেই যাই না কেন গ্রামের এই সৌন্দর্য আর শান্তি সবসময় মনে পড়ে। সব সময় ছুটে যেতে ইচ্ছে হয় এই অফুরন্ত শান্তির কাছে। শরীর স্বাস্থ্য এবং শান্তির প্রধান জায়গা হল গ্রাম। ইট পাথরের শহর ধুলাবালি এবং গাড়ির শব্দ ছাড়া শহরে কিছুই খুঁজে পাওয়া যায় না। আর গ্রামের নিরিবিলি পরিবেশ চারিদিকের প্রকৃতি সবমিলিয়ে অসাধারণ। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png