পড়ন্ত বিকেল পর্ব-৫

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি পড়ন্ত বিকেলে পঞ্চম নাম্বার পর্ব নিয়ে। ইতিমধ্যে আমি আপনাদের মাঝে প্রথম থেকে চতুর্থ পর্ব পর্যন্ত শেয়ার করেছি আশা করি আগের প্রতিটা পর্বই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পরম তো বিকেলের পঞ্চম নাম্বার পর্বের গল্প।


14403.jpg

14404.jpg

14405.jpg


সেই হাঁটার ভঙ্গিটাও যেন একটা গল্প বলে দেয় কত পরিশ্রম কত ধৈর্য আর কতটা ভালোবাসা মিশে আছে তাদের এই জীবনে। একটু সামনে এগোতেই একটা পুকুর চোখে পড়লো পুকুরের পানি শান্তভাবে স্থির হয়ে আছে শুধু মাঝে মাঝে বাতাসে হালকা। ঢেউ উঠছে কয়েকজন ছোট বাচ্চা পানিতে নেমে মাছ ধরার চেষ্টা করছে কেউ হাসছে কেউ আবার পড়ে যাচ্ছে। পানিতে তাদের সেই সরল আনন্দ দেখে মনটা ভরে যায় তারা হয়তো জানেই না তাদের এই ছোট ছোট মুহূর্তগুলো কতটা মূল্যবান পুকুরের পাশে কয়েকজন বড়রা বসে গল্প করছে তাদের কথাবার্তার মধ্যে কোনো তাড়াহুড়া নেই তারা ধীরে ধীরে কথা বলছে মাঝে মাঝে হেসে উঠছে। সেই হাসির শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছে মনে হয় যেন সময় এখানে থেমে আছে কেউ তাড়া দিচ্ছে না কেউ ব্যস্ত না সবকিছুই খুব স্বাভাবিক আর শান্ত।


14402.jpg

14401.jpg

14400.jpg


গ্রামের বাড়িগুলোও খুব সুন্দর কাঁচা মাটির দেয়াল টিনের ছাদ কোথাও আবার খড়ের ছাউনি বাড়ির সামনে ছোট উঠান উঠানে গাছপালা কেউ ফুল লাগিয়েছে কেউ সবজি চাষ করছে এইসব ছোট ছোট জিনিস মিলেই একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। ঘরের সামনে বসে কেউ শাক কাটছে কেউ আবার চাল বাছছে এইসব দৃশ্য খুব সাধারণ হলেও এর মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের শান্তি। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.076
BTC 73210.67
ETH 2253.95
USDT 1.00
SBD 0.49