জীবনের আসল স্বাদ পর্ব-২

in আমার বাংলা ব্লগ3 hours ago


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দ্বিতীয় পর্ব। আশা করি আমার প্রথম পর্বটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।

15174.jpg

15175.jpg

15176.jpg


বিকেল হলেই আবার গ্রাম জেগে ওঠে। ছোট ছোট বাচ্চারা মাঠে খেলতে যায়। কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে আবার কেউ দৌড়াদৌড়ি করে। তাদের হাসি আর আনন্দ পুরো পরিবেশটাকে প্রাণবন্ত করে তোলে। মাঠের দিকে তাকালে দেখা যায় সবুজের সমুদ্র। ধানের ক্ষেত বাতাসে দুলছে যেন ঢেউ খেলছে। এই দৃশ্য চোখে পড়লে মনটা অন্যরকম হয়ে যায়। দূরে কোথাও কৃষক কাজ করছে আর সেই দৃশ্য দেখে মনে হয় কত কষ্ট করে তারা আমাদের জন্য ফসল উৎপাদন করে।


15171.jpg

15172.jpg

15173.jpg


সূর্য যখন ডুবতে শুরু করে তখন গ্রামের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। আকাশে লাল কমলা রঙের মিশ্রণ তৈরি হয়। সেই আলো মাঠে গাছপালায় পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই সময়টা অনেকেই হাঁটতে বের হয় বা বসে বসে প্রকৃতি উপভোগ করে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png