পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি পর্ব-৩

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভাল আছি। আপনারা জানেন আপনাদের মাঝে আমি ইতিমধ্যে দুটি পর্ব শেয়ার করেছি চোরের খামারবাড়ি ঘুরে দেখার। এমন নিরিবিলি সুন্দর পরিবেশ সবসময়ই আমার ভালো লাগে। ব্যস্ত সময় এবং শহরের কোলাহল ছেড়ে যখন এমন পরিবেশে যাওয়া যায় নিমিষেই মনটা ভালো হয়ে যায়। যাই হোক আজ আমি আপনাদের মাঝে ওই গল্পের তৃতীয় পর্ব শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বের গল্প।


IMG_9575.jpg

IMG_9568.jpg

IMG_9567.jpg


সবজির ক্ষেতের পাশেই ছিল বিশাল বড় আখ ক্ষেত। লম্বা লম্বা আখের গাছগুলো বাতাসে দুলছিল। আখের পাতার ঘষাঘষির শব্দে একটা আলাদা ছন্দ তৈরি হচ্ছিল। আখ ক্ষেতের ফাঁকে ফাঁকে গেন্ডারি খেতও দেখা গেল। গেন্ডারির লালচে বেগুনি আর সবুজ পাতা পুরো পরিবেশটাকে আরও রঙিন করে তুলেছে। এই চর অঞ্চলে এমন বৈচিত্র্যময় ফসলের আবাদ সত্যিই চোখে পড়ার মতো।


IMG_9563.jpg

IMG_9559.jpg

IMG_9566.jpg


খামারবাড়ির ভিতরের দিকে এগোতেই প্রথমেই কানে এলো ভেড়ার ডাক। একটু এগিয়ে গিয়ে দেখি বিশাল বড় একটি ভেড়ার দল। সাদা বাদামি কালচে নানান রঙের ভেড়া একসাথে ঘুরে বেড়াচ্ছে। কেউ খাবার খাচ্ছে কেউ আবার মাটিতে বসে বিশ্রাম নিচ্ছে। ভেড়াগুলোর শান্ত স্বভাব আর নির্ভার চলাফেরা দেখে মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তুমি সবসময় চেষ্টা করি এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর গল্প এবং ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। তাহলে কথা না বাড়ি আজ এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png