পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি পর্ব-২
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদের মাঝে পদ্মা নদী চরে এক মনকাড়া খামার বাড়ীর প্রথম পর্ব শেয়ার করেছি। আজ আমি চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি প্রথম পর্বের মতোই এই পর্বটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের দ্বিতীয় পর্বের গল্প।
সেদিন নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছিলাম। চারদিকে চর খোলা মাঠ দূরে দূরে কিছু বড় গাছ আর মাঝেমধ্যে খড়ের বড় বড় গাদা চোখে পড়ছিল। আকাশে তখন হালকা বিকেলের আলো সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। এমন সময় হঠাৎ করেই চোখে পড়ল একটি খামারবাড়ি। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল এই জায়গাটা খুব যত্ন করে অনেক পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে। কৌতূহল সামলাতে না পেরে খামারবাড়ির ভিতরে ঢুকে পড়লাম।
খামারবাড়ির চারপাশে প্রথমেই চোখে পড়ল নানা ধরনের সবজি ক্ষেত। কোথাও বেগুন গাছ কোথাও লাউ গাছ আবার কোথাও মিষ্টি কুমড়া আর চাল কুমড়ার লতা মাটির উপর ছড়িয়ে আছে। সবজির গাছগুলো দেখে মনে হচ্ছিল প্রতিটা গাছ যেন আলাদা করে যত্ন পেয়েছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফুল আর ফল ঝুলে আছে। এমন সুন্দরভাবে সাজানো সবজি ক্ষেত দেখলে যে কারও মন ভালো হয়ে যাবে। এটাই ছিল আমার আজকের দ্বিতীয় পর্বের গল্প। আবার দেখা হবে আপনাদের মাঝে তৃতীয় পড়বে। আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









