আদিবাসীদের ঘর-বাড়ির স্থাপত্য
Image Created by OpenAI
আদিবাসী সমাজে ঘর-বাড়ি শুধুমাত্র বসবাসের জায়গা নয়, এটি তাদের সংস্কৃতি, বিশ্বাস এবং দৈনন্দিন জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। আদিবাসী ঘর-বাড়িতে সাধারণত বাঁশ, কাঠ, মাটি এইসব উপকরণ দেখা যায়। আদিবাসী গ্রামের দিকে ঘুরতে গেলে মোটামুটি এইসব দৃশ্য আজও চোখে পড়ে। মূলত কিন্তু এইসব উপকরণগুলো সহজলভ্য, পরিবেশবান্ধব ছিল। এছাড়া গরম ও ঠান্ডা, দুই ধরনের আবহাওয়াতেই আরামদায়ক ছিল। আদিবাসীদের ঘর-বাড়িগুলো সভ্যতার আধুনিকতার ভিড়ে দাঁড়িয়ে দেখলে মনে হবে মানুষ আর প্রকৃতির সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত। কারণ আজকের আধুনিক সমাজে মানুষের বসবাসের সাথে প্রকৃতির কোনো সম্পর্ক নেই।
কিন্তু আদিবাসীদের দেখলে বোঝা যায় যে, প্রকৃতির সাথে তাদের কতটুকু আত্মিক সম্পর্ক রয়েছে। তাদের সমস্ত ব্যবস্থা একদম প্রকৃতির সাথে। আদিবাসীদের ঘর-বাড়ি বিভিন্ন ডিজাইন এর হয়ে থাকে। যেমন- কোনোটা একতলা এবং আয়তাকার, আবার গোলাকারও হয়ে থাকে। এছাড়া তাদের ঘর-বাড়িতে বিভিন্ন ধরণের নকশা করা হয়ে থাকে। সব মিলিয়ে একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বেশ সৌন্দর্যপূর্ণ দেখতে। এছাড়া তাদের ঘরের দেয়ালে, সেটা বাইরে হোক বা ভেতরে। অনেকের বাড়িতে আদিবাসী ভাষায় লেখা থাকে আবার ভেতরের দেওয়ালে পশু, পাখি, গুহা ইত্যাদি নানা চিত্র আঁকা থাকে। এইসব একটা আলাদা সৌন্দর্যের ফুটে ওঠে সমাজের মাঝে।
