দায়িত্ববোধ।

in Tron Fan Club2 days ago

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দায়িত্ববোধ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


responsibility-1505940_1280.webp



লিংক


প্রতিটি মানুষের মধ্যে একটা আলাদা ধরনের দায়িত্ববোধ সব সময় থেকে থাকে। অর্থাৎ একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আমরা আমাদের সাধারণ দায়িত্ববোধ টুকু সঠিকভাবে পালন করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো একজন ভালো নাগরিক হতে পারবো না এবং নিজেদের সমাজটাকে সামনের দিকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে সমাজে যদি নাগরিকদের সঠিক দায়িত্ববোধ থাকে তাহলে সেই সমাজটা সবসময় সামনের দিকে এগিয়ে থাকে এবং সমাজের প্রত্যেকটা লোক অনেক বিশেষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু আমাদের এই মানুষের মধ্যে এখন বর্তমানে এই দায়িত্ববোধ নামক জিনিসটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।


অর্থাৎ তাদের যতটুকু জিনিস করার দায়িত্ব রয়েছে ঠিক ততটুকু জিনিস কিন্তু তারা কখনো সমাধান করে না এবং সবাই সবার নিজের খেয়াল-খুশি মত চলাফেরা করে। আর এভাবে যদি সবাই সবার নিজের মনের মত করে চলাফেরা করে এবং সমাজের কোন দায়িত্ববোধ তারা গ্রহণ করতে না চায় তাহলে কিন্তু সমাজটা সব সময় পিছনের দিকে পড়ে থাকবে এবং সমাজের কোন উন্নতি কখনো হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং একটা ভালো সুষ্ঠু সমাজ গঠন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে এবং নিজেদের দায়িত্বের পাশাপাশি অন্যের দায়িত্ব গুলো বুঝিয়ে দিতে হবে।


কেননা এই সমাজে বহু মানুষ হয়েছে জানেন তাদের নিজেদের দায়িত্ব কখনো বুঝতে পারে না এবং কোনটা করবে তারা কখনো সেটা বুঝতে না পারার জন্য সেই কাজগুলো থেকে তারা সবসময় পিছিয়ে থাকে। আসলে আমরা যদি তাদের সঠিক কাজগুলো ধরিয়ে দিতে পারি এবং নিজেদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি তাহলে জীবনে অবশ্যই আমরা বড় হতে পারব এবং নিজেদের কে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এজন্য আমাদের সবাইকে নিজেদের দায়িত্ববোধ মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। আসলে আমরা যদি অলসের মতো নিজেদের দায়িত্ব থেকে দূরে সরে যায় তাহলে কিন্তু সেই দায়িত্ব সবসময় পড়ে থাকবে।


আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছেন যে সংসারের প্রত্যেক আলাদা আলাদা ব্যক্তিদের দায়িত্ব সবসময় আলাদা ধরনের হয়ে থাকে। এছাড়াও তারা যদি সবাই সবার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে কিন্তু সেই পরিবার সঠিকভাবে কখনো পরিচালনা করতে পারবে না এবং পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ দেখা দেবে। এজন্য সবাই সবার নিজের দায়িত্ব থেকে কখনো পিছনের দিকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করবো না এবং নিজেদের যতটুকু দায়িত্ব রয়েছে ঠিক ততটুকু দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং আস্তে আস্তে করে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এভাবে কিন্তু অবশ্যই আমরা নিজেদেরকে দায়িত্বশীল করে তুলতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 67745.17
ETH 1972.79
USDT 1.00
SBD 0.48