ixora ফুলের উদ্ভিদ
এই ফুলগুলোকে অনেকেই কম বেশি চিনে থাকবেন। এদের সাধারণত ixora বলে থাকে। সাধারণত এই নামেই সবাই চিনে থাকবে। এই ফুলগুলো শোভাবর্ধন হিসেবে তার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে থাকে। এই ফুলগুলোকে সৌন্দর্যের প্রতীক হিসেবে অনেকেই বাড়িতেই লাগিয়ে থাকেন আবার এইগুলো বাগানে প্রচুর চাষ হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন পার্কের দিকে বা কোনো ধর্মীয় স্থানেও এইগুলো দেখতে পাওয়া যায়। এই ফুল সবসময় ব্যবহার না হলেও অনেকেই অনেক সময় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। এই ফুলগুলো বিভিন্ন কালার এর হয়ে থাকে। এর মধ্যে লাল আর পিঙ্ক কালার বেশি আকর্ষণীয়।
এই ফুলের হলুদ কালারটাও দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার কাছে বেশি সৌন্দর্যপূর্ণ মনে হয় লাল কালার এর ফুলগুলো। যাইহোক, এই ফুলের উদ্ভিদগুলো ঘন গুচ্ছাকারে জন্মায়। আর এই উদ্ভিদ গ্রীষ্মমন্ডলীয় চিরহরিত উদ্ভিদ। এই ফুলের উদ্ভিদগুলোকে আবার বেশি রক্ষণাবেক্ষণ এর প্রয়োজন হয় না। এদের আবার সাধারণ অর্থাৎ দেশীয় অনেক নাম থাকে, যেমন- ওয়েস্ট ইন্ডিয়ান জুঁই এবং চেথি নামেও পরিচিত। যদিও এই নামগুলো তেমন ব্যবহার করতে দেখা যায় না। তবে আমাদের এইসব জায়গায় এই ফুলগুলো খুব বেশি একটা ব্যবহার করতে দেখা যায় না। একমাত্র বাগান বা কোনো পার্কের দিকে গেলে কোথাও কোথাও দেখা যায়। তবে খুব সৌন্দর্যপূর্ণ একটি ফুলের উদ্ভিদ।

