সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

in Tron Fan Club2 days ago

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক সিদ্ধান্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


check-40319_1280.webp



লিংক


জীবনে প্রতিটা ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হবে। আসলে জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের সঠিক সিদ্ধান্তগুলো কখনো সঠিকভাবে গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সবসময় পিছিয়ে থাকবো। এজন্য জীবনের সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরী। কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে সব সময় সঠিক হতে হবে। কেননা সিদ্ধান্ত যদি সঠিক না হয় তাহলে ভুল সিদ্ধান্তের কারণে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং সেই ক্ষতি কিন্তু আমরা কখনো পূরণ করতে কখনোই পারবো না।


আসলে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম চেষ্টা করে এবং তাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তারা সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। আসলে জীবনে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে সিদ্ধান্ত অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি আপনার জীবনের সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে বারবার অনেক বেশি কষ্ট পেতে হবে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো কোন ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো না।


জীবনের এমন কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যাতে করে সেই সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায় তাহলে আপনার পুরো জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। আসলে আপনি যদি সঠিক চিন্তা ভাবনা করে আপনার জীবনের সামনে পদক্ষেপগুলো সঠিকভাবে ফেলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এজন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে বিশেষ করে জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।আসলে আপনার জীবনের সিদ্ধান্ত কিন্তু অন্য কেউ কখনো আপনাকে দেয়ার চেষ্টা করবে না। কেননা সবাই সবার নিজের জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে।


যে মানুষগুলো আজ জীবনে উন্নতি লাভ করতে পেরেছে তাদের উন্নতির পিছনে মূল কারণ হলো তাদের সঠিক সিদ্ধান্ত। অর্থাৎ তাদের এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু তারা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পেরেছে। এজন্য আমরা সব সময় এই মানুষগুলোকে দেখে নিজেদের জীবনে শিক্ষা নিয়ে অবশ্যই নিজেদের জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের গুরুজন যারা রয়েছে তাদের কথামতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। কেননা তাদের এই জীবন সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান রয়েছে এবং তারা সব সময় বুঝে থাকে যে কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা খারাপ। এজন্য সব সময় বুঝে শুনে সকল ধরনের সিদ্ধান্ত নেওয়া অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Thank you for sharing this valuable information. Your article provides great insight into this topic and it was truly enjoyable to read. Posts like this help the community learn and grow. Looking forward to more quality content from you.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 67745.17
ETH 1972.79
USDT 1.00
SBD 0.48