মানুষকে ভয় দেখাতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-8133917_1280.webp



লিংক


পৃথিবীতে এমন অনেক ধরনের মানুষ আছে যারা সব সময় মানুষকে ভয় দেখাতে চেষ্টা করে এবং ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের মনে ভয়ের সৃষ্টি করি তাহলে সেই মানুষ আমাদের প্রতি অবশ্যই দুর্বল হবে এবং আমাদের থেকে তারা সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি মানুষের মনে ভয় জাগ্রত করেন তাহলে সেই মানুষ কিন্তু কখনো আপনাকে ভালোবাসবে না এবং তারা সবসময় চেষ্টা করবে আপনার থেকে কি করে দূরে সরে থাকা যায়। কেননা এই মানুষগুলো যেহেতু আপনাকে ভয় পাই তাই আপনাকে তারা কখনো ভালোবাসবে না এবং আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবেন না।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার এবং সেই ভয় দেখিয়ে তাদেরকে সব সময় বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করা। আসলে আমরা যদি মানুষকে অত্যাচার করি তাহলে কিন্তু সেই মানুষগুলো আস্তে আস্তে ভীতু হয়ে যাবে এবং তারা এই সমাজের ভালো কাজ থেকে নিজেদেরকে সবসময় দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এভাবে মানুষকে ভয় না দেখিয়ে বরং মানুষকে কাছে ডেকে তাদেরকে ভালবাসতে পারি এবং তাদের উপকার করার চেষ্টা করতে পারি তাহলে সে মানুষগুলো আস্তে আস্তে করে তাদের সেই ভয়ের থেকে বের হয়ে এসে আমাদেরকে ভালবাসবে এবং আমাদের পাশে থাকার জন্য সব সময় চেষ্টা করবে।


একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই তাহলে কিন্তু অবশ্যই মানুষকে ভালবাসতে হবে এবং মানুষের সাহায্যের জন্য সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে এবং তারা তাদের থেকে নিচু শ্রেণীর মানুষের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে। তারা মনে করে যে এই নিচে শ্রেণীর মানুষগুলো তাদের অনুগত হবে এবং তাদের কথামতো তারা চলার চেষ্টা করবে। যদিও তারা কিন্তু ভয়ের জন্য তাদের কথামতো চলার চেষ্টা করে কিন্তু আসলে তারা মন থেকে আপনাকে কখনো পছন্দ করে না এবং সুযোগ খোঁজে কি করে আপনার থেকে দূরে সরে থাকা যায়।


এজন্য আমরা কখনো চেষ্টা করবো না যাতে করে আমাদের কর্মকান্ডের দ্বারা অন্য মানুষের মনে কোন ধরনের ভয় জন্ম নিক। এভাবে যদি আমরা সব মানুষের মন থেকে ভয়ানক জিনিসটা দূর করে যদি তাদেরকে সাহায্য করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমরা এই সমাজে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারবো এবং সবাই সবার প্রতি আলাদা ধরনের ভালোবাসা নিয়ে আসতে পারবো। আর যারা মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে আমরা সবাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার চেষ্টা করব। কেননা আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারি তাহলে তারা তাদের এই খারাপ কর্মকাণ্ড দিন দিন চালিয়ে যাবে এবং মানুষের উপর অত্যাচার করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.049
BTC 70526.00
ETH 2068.45
USDT 1.00
SBD 0.47