নীরবতা কখনো কখনো সবচেয়ে জোরালো প্রতিবাদও হয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সব কথা বলা যায় না। সব কষ্ট প্রকাশ করা যায় না। আর সব অন্যায়ের জবাব চিৎকার করেই দিতে হয় না। কখনো কখনো চুপ থাকা, মুখ না খোলা তাই হয় সবচেয়ে বড় প্রতিবাদ। সমাজ ভাবে, কথা না বললে বুঝি কিছু বলার নেই। অথচ অনেক সময় নীরবতাই এত জোরে কথা বলে, যা শব্দ দিয়েও বলা যায় না।

আমরা অনেকেই এমন অবস্থায় পড়ি, যেখানে অন্যায় দেখেও কিছু বলি না। কেউ কেউ ভাবে, চুপ করে থাকাটা দুর্বলতা। কিন্তু আমি মনে করি, কখনো কখনো চুপ থাকাটাও একটা সাহসের কাজ। চুপ থাকা মানেই সবকিছু মেনে নেওয়া না, বরং এক ধরনের সিদ্ধান্ত।যেখানে আমরা বুঝে নিই, বলেও লাভ নেই, শোনার কেউ নেই, বা কথার বদলে কাজই হবে উত্তর।

অনেক সম্পর্কেও তাই হয়। কারো অবহেলায় কষ্ট পেলে, বারবার বলে লাভ হয় না। তখন চুপ করে সরে যাওয়াটাই হয় প্রতিবাদ। তখন আর কাউকে কিছু বোঝানোর দরকার পড়ে না। নিজের নীরবতা, নিজের দূরত্বই বুঝিয়ে দেয়।এই ভুলটা কতটা গভীর ছিল।

আসলে নীরবতা কখনো কখনো শব্দের থেকেও অনেক বেশি প্রভাব ফেলে। কারণ কেউ যখন চুপ থাকে, তখন সে শুধু শব্দ না, সম্পর্কও ফিরিয়ে দেয়। এই চুপ থাকাই বলে দেয়।সব মেনে নিলেও আত্মসম্মানটুকু আজও বেঁচে আছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 67745.17
ETH 1972.79
USDT 1.00
SBD 0.48