মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ৯ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের নবম পর্ব শেয়ার করে নেবো। তো ওই অন্ধকার ঘরের মধ্যে লোকটার চেহারায় অদ্ভূত রহস্য পরিলক্ষিত করতে পারে সঞ্জয়। তো সঞ্জয় লোকটিকে জিজ্ঞাসা করলো আজকের রাত এখানেই কাটাবেন কিনা। তো লোকটা মাথা নেড়ে বললো- আজকের রাত যেকোনো মূল্যে এখানেই কাটাতে হবে। কারণ তোমার বাবার সাথে আমার শেষ কথাটা বলতেই হবে আজকে। সঞ্জয় আবারো শুনে থমকে গেলো আর বিড়বিড় করে বলতে লাগে, লোকটার মাথায় আসলেই কোনো সমস্যা আছে নাকি, সেই তখন থেকে পাগলের প্রলাপ বলেই চলেছে। আশ্চর্যের বিষয় হলো- বাবা তো এখান থেকে অনেক বছর আগেই মারা গিয়েছে, তাহলে শেষ কথা কিভাবে আসছে?
যাইহোক রাত তো এই করতে করতে বেড়েই গেলো। এরপর তারা দুইজন রাতের খাবার খেয়ে আলাদা আলাদা রুমে ঘুমোতে চলে গেলো। সঞ্জয় তার সেই শৈশবের ঘরে শুয়েছিলো। কিন্তু সঞ্জয় এর চোখে কোনোমতে ঘুম আসছিল না, যেনো কোনো এক অজানা বিষয় তার মনে অস্থিরতা সৃষ্টি করেছে। এদিকে বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, মোমবাতির মৃদু আলো এবং সারাদিনের সমস্ত ঘটনা আর ওই লোকের কথা সব কিছু মিলিয়ে তার মন আরো অস্থির করে তোলে। হঠাৎ করে দোতলার সিঁড়ি ঘর থেকে ধপ ধপ শব্দ আসতে লাগলো। সঞ্জয় উঠে বসলো এবং আবারো সেই আওয়াজ, যেনো কেউ খালি পায়ে হাঁটছে।....
