শান্ত বিকেলে কিছুটা মুহূর্ত
এইতো গত কিছুদিন আগেই বন্ধুদের সাথে একটু বিকেল বেলা ঘুরতে বেরিয়েছিলাম। আমি সাধারণত খুব বেশি একটা ঘোরাঘুরি করি না। তবে যখন সুযোগ থাকে যেহেতু বাসায় রয়েছি। এখন তেমন কোন কাজও নেই। তাই বন্ধুদের সাথে বাইক করে বিকেল বেলা একটু গ্রামের সাইডে ঘুরতে গিয়েছিলাম। তো গ্রামের পরিবেশ গুলো বরাবরই আমার ভালো লাগে।
আমরা গিয়েছিলাম সাধারণত নীলফামারীকে একটি ক্যানেল রয়েছে যাকে আমরা নীলফামারীর নদী বলেও চিনি। সে নদীর আশেপাশ দিয়েই একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করছিলাম এবং সেই সময়টা ছিল সন্ধ্যার আগ মুহূর্ত। এমন একটি পরিবেশে এর সাথে যদি কাছের বন্ধু থাকে তাহলে তো আর তেমন কোনো কথাই নেই। বন্ধুদের সাথে আড্ডায়, কথা বললাতেই অনেক সময় অতিক্রম হয়ে যায়। সেই সুন্দর সময় গুলো যেন খুব দ্রুত অতিক্রম হয়ে যায়। এর পাশাপাশি আমি কিছু ছবি তোলার চেষ্টা করেছি।
একটি নদী আঁকাবাঁকা হয়ে গ্রামের পর গ্রাম অতিক্রম করে এবং এই অতিক্রম করার সময় একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয় সেটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে হার মানাবে। নদীর পাশেই ঠিক কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি এবং তার নিচে কিছু শস্য খেতে এবং সূর্যাস্ত একটি দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করেছি। জানিনা কেমন হয়েছে তবে চেষ্টা করেছি।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: শান্ত বিকেলে কিছুটা মুহূর্ত
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...





