গ্রামের বিয়ে

ChatGPT Image Jan 13, 2026, 02_46_08 PM.png

Image Created by OpenAI

শহরের বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে সত্যি বলতে অনেক পার্থক্য রয়েছে। কারণ শহরে বিয়ে মানে একদিনে আয়োজনে সব আচার-অনুষ্ঠান শেষ হয়ে যায়। কিন্তু গ্রামের বিয়ে অনেকদিন ধরে হয়ে থাকে। শহরে একদিনের ঝলমলে বিয়ের তুলনায় গ্রামের বিয়ে যেন এক দীর্ঘ উৎসব। যার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত জুড়ে থাকে রীতি, আচার-অনুষ্ঠান দিয়ে। গান, হাসি আর পারিবারিক বন্ধনের সমস্ত কাজ সম্পন্ন হয়। গ্রামে বিয়ে মানে শুধু দুইজন মানুষের মিলন নয়, বরং গোটা গ্রামের আনন্দে মেতে ওঠার দারুণ একটা উৎসব । গ্রামের বিয়ে সাধারণত প্রায় ৪-৫ দিন ধরে চলে।

গ্রামের বিয়ের শুরুটা হয় অনেক আগে থেকেই। অর্থাৎ নিমন্ত্রণ এর মাধ্যমে। আগে আত্মীয়-স্বজন, তারপর পাড়া-প্রতিবেশি সহ সবাইকেই নিমন্ত্রণ করার একটা ধুম পড়ে যায়। আর শহরে থাকে কার্ড পাঠানোর নিয়ম। আর গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করাটাই প্রধান বিষয় ছিল। যদিও বর্তমান সময়ে বিচার করলে তো সব স্থানেই এখন কার্ড সিস্টেম হয়ে গেছে। এখন আর তখন গ্রামের বিষয় আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে। আর গ্রামের বিয়ের এখনও আরেকটা রীতি খুবই ভালো লাগে, সেটা হলো, বিয়ের জায়গাটা কলা গাছ দিয়ে সাজানোর ব্যাপারটা। এরপর থাকে গায়ে হলুদ এবং গানের জন্য একদিন, বিয়ের মূল অনুষ্ঠানের একদিন, বউ ভাতের একদিন। এইসব নিয়েই গ্রামের বিয়ে অনেক আন্তরিক আর সামাজিক বন্ধন এর মাধ্যমে পালিত হয়।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 66645.56
ETH 1982.20
USDT 1.00
SBD 0.52