ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০৮ (২৯-০৬-২৩ থেকে ০৫-০৭-২৩)
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ০৮ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @green015
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
| SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
|---|---|---|---|
| 01 | @green015 | $25 UPVOTE | স্বরচিত কবিতা: "অদ্ভুত স্বপ্ন" |
| 02 | @green015 | $25 UPVOTE | "একটি মাছের চিত্র অঙ্কন" |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম রিপা রায় । জাতীয়তা : ভারতীয়। ভারতের বর্ধমান জেলায় বসবাসরত । প্রফেশন - স্টুডেন্ট । অবিবাহিতা । শিক্ষাগত যোগ্যতা : এইস এস passed । শখ : লেখালেখি করা । এছাড়াও কবিতা লিখতে, রান্না করতে, ছবি আঁকতে, মাটি দিয়ে খেলনা বানাতে এবং গাছ লাগাতে খুব ভালোবাসেন । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০১৮ সালের জানুয়ারি মাসে - মোট ৫ বছর ৬ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
রেসিপি: "সামুদ্রিক মরুল্লা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি"...... by @green015 • 26 June 2023
আপনারা সবাই ইতিমধ্যে আমার বিভিন্ন ব্লগে জেনে গিয়েছেন যে আমি মাছ কেমন পছন্দ করি । আসলে আমি হলুম যাকে বলে একদম খাঁটি মাছে ভাতে বাঙালি । আর তাই সবার আগে যে মাছের রেসিপির দিকেই আমার নজর পড়বে এটাই তো স্বাভাবিক, তাই না ? রিপা রায় এমনিতেই মাছের রেসিপিতে সেরা । তার ওপর আবার আজকের এই রেসিপিটি হলো আমার অত্যন্ত প্রিয় সবজি বেগুন আর অসম্ভব প্রিয় একটি মাছ সামুদ্রিক মৌরালার যুগলবন্দী । এই সামুদ্রিক মৌরালাটা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া যায় । দামেও বেজায় সস্তা । কিন্তু, স্বাদে অতুলনীয় । এই মাছের শুক্তো, বেগুন আলুর ঝোল, চচ্চড়ি আর তেঁতুল দিয়ে টক দারুন লাগে । রিপা করেছে সামুদ্রিক এই মৌরালা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি । সন্দেহ নেই অত্যন্ত লোভনীয় একটি পদ । প্রত্যেকটি উপকরণের ছবিসহ নাম এবং রান্নার প্রত্যেকটা স্টেপ এর নিখুঁত বিশদ বর্ণনার সাথে ঝকঝকে ডিটেইলড ফোটোগ্রাফি শেয়ার করা হয়েছে । এক কথায় অসাধারণ একটি মাছের রেসিপি পোস্ট এটি । দশে দশ ।

ছবিটি রিপার ব্লগ থেকে নেওয়া হয়েছে
"চলছে আল্পনা দেওয়া"...... by @green015 • 28 June 2023
"আল্পনা" শব্দের অর্থ লেপন করে এক বা দুই রঙের কোনো কারুকার্যময় আর্ট করাকে বোঝায় । এটি একটি বিমূর্ত(abstract) আর্ট । হিন্দু সাংস্কৃতিতে আল্পনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । বিয়ে, মণ্ডপ সজ্জা, পুজো এবং গৃহের শোভা বর্ধনের জন্য আল্পনা দেওয়ার রেওয়াজ সুপ্রাচীন । সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানে চালের গুঁড়ো বা হলুদ-সিঁদুরের আল্পনাই বেশি দেওয়া হয়ে থাকে । এই পোস্টে রিপা তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের কতিপয় ছাত্রীকৃত কিছু সুন্দর আল্পনার ফোটোগ্রাফি শেয়ার ও তার সাথে কিছু স্মৃতিচারণা করেছেন । ছবিতে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় কতিপয় ছাত্রী বসে চক দিয়ে আল্পনা আর্টের একটা স্কেচ করে তারপর সাদা ও হলুদ রঙ চাপিয়ে সুন্দর একটি আল্পনা আর্টের রূপ দিচ্ছেন । জাস্ট অসাধারণ হয়েছে আল্পনাটি । রিপা রায়কে ধন্যবাদ এতো সুন্দর একটি আল্পনা সম্পর্কিত ব্লগ পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য ।

ছবিটি রিপার ব্লগ থেকে নেওয়া হয়েছে
রেসিপি: "সুস্বাদু মাছের ডিমের রোস্ট"...... by @green015 • 01 July 2023
এবার মাছ নয়, মাছের ডিম । বলা বাহুল্য মাছের মতোই মাছের ডিমও আমার কাছে সমান প্রিয় । আমরা সাধারণত মাছের ডিমের বড়া, তরকারি বা টক খেয়ে থাকি । কিন্তু, মাছের ডিমের এই রেসিপিটি একদম ইউনিক একটা রেসিপি । "মাছের ডিমের রোস্ট" । নামই শুনিনি এর আগে কোনোদিনও । তবে নামটি পরেই জিভে এক সের জল চলে এলো । তাই আর দেরি না করে ঝটপট এক নিঃশ্বাসে পড়ে ফেললাম - "মাছের ডিমের রোস্ট" রেসিপি পোস্টটি । রেসিপি পোস্টের শুরুতেই প্রতিটা উপকরণের ফোটোগ্রাফ সহ নাম ও পরিমাণ উল্লেখ করা হয়েছে । এরপরে রেসিপি রান্নার প্রত্যেকটি ধাপের নিখুঁত বর্ণনা করা হয়েছে । সেই সাথে রয়েছে ঝকঝকে নিখুঁত ফোটোগ্রাফি । রিপা রায়কে ধন্যবাদ মাছের ডিমের চমৎকার এই রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ।

ছবিটি রিপার ব্লগ থেকে নেওয়া হয়েছে
স্বরচিত কবিতা: "রাতের উৎসবে"...... by @green015 • 05 July 2023
কবিতা আমি অনেক ভালোবাসি । তাই কবিতা পড়বো না, তাই কি হয় নাকি আবার ? রিপা রায় চমৎকার লেখেন । ওনার কবিতা আসলেই আমার কাছে খুব ভালো লাগে । আর আজকের এই লেখাটি একদম যাকে বলে দুর্দান্ত হয়েছে । কবিতার নাম - "রাতের উৎসবে" ।
"আমি ধূপের শিখার কালি
মুছে ফেলো আমাকে
নতুন সুগন্ধের আগমনে,
ছিল স্থান ঘরের খোলা হওয়ায়"
কবিতার প্রত্যেকটা লাইনের শব্দ চয়ন, সুনিবিড় ছন্দ আর গভীর মর্মার্থ আমাকে মুগ্ধ করেছে । উৎসবের রাতে একদম ক্ষুদ্র জিনিসের প্রয়োজনীয়তা অনেক সময় অনুভব করি । তখন তাকে কাজে লাগানোর কথা আমাদের মনে হয় । কিন্তু, যখন প্রয়োজন ফুরোয়, উৎসব শেষ হয়ে যায় তখন আর সেই ক্ষুদ্র জিনিসটাকে আমরা ছুঁড়ে ফেলে দেই এবং তার অস্তিত্বকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করি, বিস্মৃতির আড়ালে চলে যায় । এই কথাটিই খুব সুন্দরভাবে কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে ।

ছবিটি রিপার ব্লগ থেকে নেওয়া হয়েছে
Diy- "শুকনো ফুলের পাপড়ি দিয়ে প্রজাপতি তৈরী"...... by @green015 • 06 July 2023
বিভিন্ন ধরণের আর্ট এবং DIY প্রজেক্টের ব্যাপারে আমার রয়েছেন সীমাহীন আগ্রহ । আজকের এই পোস্টে রিপা রায় একটি শুকনো ফুলের কয়েকটি পাপড়ি দিয়ে অসম একটা DIY আর্ট তৈরী করেছেন । এটা একেবারেই ইউনিক একটা DIY আর্ট । কিছু শুকিয়ে যাওয়া রজনীগন্ধা ফুলের পাপড়ি ব্যবহার করে এই চমৎকার আর্টটি তৈরী করেছেন তিনি । DIY আর্টের জন্য প্রয়োজনীয় উপকরণের নাম ও ছবি এবং DIY প্রজেক্টের প্রত্যেকটা স্টেপ এর নিখুঁত বর্ণনার সাথে ডিটেলড ফোটোগ্রাফি শেয়ার করেছেন । আর্টটি আমার কাছে অত্যন্ত শৈল্পিক হিসেবে প্রতিভাত হয়েছে ।

ছবিটি রিপার ব্লগ থেকে নেওয়া হয়েছে
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ১২ জুলাই ২০২৩
টাস্ক ৩২২ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 50d27eed33caf6d1e2cf7dd381616a8665123733d97ca720bd0cd773f28593d3
টাস্ক ৩২২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR










.png)

দাদা প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস এ আমার নামটি নির্বাচন করার জন্য ।আমার কাছে এত ভালো লেগেছে যে আমি হয়তো এই ক্ষুদ্র মন্তব্য দ্বারা কিংবা মুখে বলে সেই অনুভূতি প্রকাশ করে বোঝাতে পারবো না।আর আপনি এত দারুণভাবে আমার পোস্টগুলি পর্যবেক্ষণ করে নিজের অনুভূতিগুলি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখাতে,যেটা পড়ে আমি খুবই অবাক এবং মুগ্ধ হলাম।সত্যিই আমি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে ফেলছি।আমি কাজের প্রতি আরো উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম।আমার রেসিপিগুলি, কবিতাগুলি ও diy আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি আমি ভীষণ খুশি।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা মন থেকে দাদা।
দাদার পছন্দের মধ্যে সব সময় আলাদা স্বকীয়তা বহন করে। কারণ সব সময় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন ভালো কিছু সবার সামনে তুলে ধরার জন্য। এবারও দাদার চয়েসের মধ্যে কিন্তু @green015 আপুকে ব্লগার অব দ্য উইক করার ক্ষেত্রে সেরা ছিল। অনেক সুন্দরভাবে @green015 আপুর সমস্ত তথ্য আমাদের সাথে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ভালো লেগেছে খুব সুন্দর বর্ণনা সহকারে আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু😊.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দাদা আপনি এত সুন্দর ভাবে দিদির পোস্টগুলো উপস্থাপন করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। গ্রীন দিদি সত্যিই অনেক ভালো একজন ইউজার।দিদির পোস্টগুলো আমাদের সবার অনেক ভালো লাগে। বিশেষ করে আপুর রেসিপি পোস্টগুলো বেশি ভালো লাগে। সেরা ব্লগার হিসেবে দিদিকে নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লেগেছে দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ব্লগার অফ দা উইক নির্বাচনের ক্ষেত্রে ফাউন্ডার'স চয়েস এর বিষয়টি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য চমৎকার একটি মাত্রা যুক্ত করেছে। গত সপ্তাহের ফাউন্ডার'স চয়েসটি নিঃসন্দেহে শতভাগ যথার্থ ছিল।
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপুকে ব্লগার অফ দা উইক নির্বাচিত করার জন্য। আপুর পোস্ট গুলো সবসময়ই দারুণ লাগে আমার কাছে। নিঃসন্দেহে আপু একজন ভালো মানের ব্লগার। আপুর পোস্ট গুলো এভাবে পর্যবেক্ষণ করেছেন,দেখে খুব ভালো লাগলো দাদা। যাইহোক সবসময় আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।
ব্লগার অব দ্য উইকে ফাউন্টার চয়েস এ গ্রিন দিদির নামটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। গ্রিন দিদির পোস্ট গুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে দাদা উপস্থাপন করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। গ্রিন দিদি অনেক সুন্দর আলপনা করেন এবং তার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে।
অনেক ধন্যবাদ গ্রিন দিদিও তার পোস্ট সম্পর্কে সকল তথ্য আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।