এবিবি ফান প্রশ্ন- ৬২৩ |যদি আপনাকে বলা হয় একটা বিশেষ ছুটির দিন...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি আপনাকে বলা হয় একটা বিশেষ ছুটির দিন ঘোষণা করতে সেটা কিসের জন্য হবে?এবং কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি একদিন কোনো কাজ না করার ছুটি ঘোষণা করতাম!শুধু খাবো,দাবো,ঘুমাবো কিন্তু কোনো কাজ সেদিন করা যাবেনা!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আমি দিবো ঘোষখোর দের পিটানোর দিবসের নাম। যেদিন কিনা সব ঘোষদের সবাই মিলে এক সাথে পিটাবে। যাতে করে সকল ঘোষখোর ভয় পেয়ে যায়। আর দেশ থেকে অনিয়ম আর ঘোষ দুর্নীতিমুক্ত দিবস।

 last year 

আমার ক্ষমতা থাকলে মাসে কমপক্ষে এক দিন সবার জন্য ময়লা পরিষ্কার করার দিন ঘোষনা করতাম। ঐদিন যে যত বেশি ময়লা জমা করতে পারবে সে তত বেশি সরকার থেকে টাকা পাবে। তাহলে হয়তো আমাদের দেশটা পরিষ্কার পরিছন্ন থাকতো।

 last year 

দারুন বলেছেন।

 last year 

এরকমটা হলে কিন্তু ভালোই হতো।

 last year 

যদি আপনাকে বলা হয় একটা বিশেষ ছুটির দিন ঘোষণা করতে সেটা কিসের জন্য হবে?এবং কেনো?

তাহলে তো আমি নিজেকে এবং নিজের পরিবারকে সময় দেওয়ার দিন ঘোষণা করতাম 🥰😊। কারণ প্রতিনিয়ত সবাই কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে, নিজেকে আর পরিবারকে সময় দিতে পারে না।

 last year 

যদি আপনাকে বলা হয় একটা বিশেষ ছুটির দিন ঘোষণা করতে সেটা কিসের জন্য হবে?এবং কেনো?

তাহলে তো আমি প্রকৃতিকে আলিঙ্গন দিবস দিব। যে দিনে সবাই হাতে হাত মিলিয়ে গাছ লাগাবে 🌲🌳। প্রকৃতির সাথে সময় কাটাবে। প্রকৃতির আলাদাভাবে যত্ন নিবে। যদিও আমি মনে করি এটা আমাদের সব সময় করা দরকার🙂।

 last year 

যদি আপনাকে বলা হয় একটা বিশেষ ছুটির দিন ঘোষণা করতে সেটা কিসের জন্য হবে?এবং কেনো?

ঘুম দিবস ঘোষণা দিতাম।একদম সকাল থেকে দুপুর অব্দি আর দুপুর থেকে সন্ধ্যা অব্দি ঘুমাবে।স্কুল,অফিস,বাজার একদম সব কিছু বন্ধ।আর কেউ না ঘুমিয়ে ফেসবুক স্ট্যাটাস দিলে পুলিশ এসে তাকে মেরে বালিস করে ঘুম পাড়িয়ে দিবে😂😂।আর এই স্লোগান দিতে বলবো সবাইরে,
জেগে থেকে কী হবে?ঘুমিয়ে থাকো,দেশ এগোবে😂🤣🤣।

 last year 

যদি আপনাকে বলা হয় একটা বিশেষ ছুটির দিন ঘোষণা করতে সেটা কিসের জন্য হবে?এবং কেনো?

ঘুম দিবস, কারণ প্রতিদিনই মনে হয় গতকাল কম ঘুম হয়েছে 😂😂।

 last year (edited)

আমাকে যদি একটা বিশেষ ছুটির দিন ঘোষণা করতে দেওয়া হতো তাহলে আমি প্রথমে আরো কয়টা বিশেষ ছুটির দিন ঘোষণা করার অনুমতি চেয়ে নিতাম। কেননা আমার মনে হয় আরাম আয়েশ করার জন্য একদিন যথেষ্ট না।

 last year 

আসলে একটু রেস্ট নেওয়া দরকার সব কিছুর মাঝে।

 last year 

যদি আপনাকে বলা হয় একটা বিশেষ ছুটির দিন ঘোষণা করতে সেটা কিসের জন্য হবে?এবং কেনো?

আমাকে যদি বলা হতো একটি বিশেষ ছুটির দিন ঘোষণা করতে তাহলে আমি বর্ষা উৎযাপনের জন্য একদিনের ছুটি ঘোষণা করতাম । আর এরকম শিডিউল করে দিতাম সবাই সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে আনন্দ করবে আর বিকেলে খিচুড়ি খেয়ে ঘুম দিবে।

 last year 

বিষয়টা তাহলে বেশ ইন্টারেস্টিং হতো।

 last year 

যেই দিন মন ভালো থাকবে এবং প্রিয় মানুষ পাশে থাকবে। এবং তাকে নিয়ে ঘুরতে পারবো ঐদিন ছুটির দিন ঘোষণা করবো। কারণ প্রিয় মানুষ পাশে থাকলে সবকিছু অন্যরকম থাকে।

 last year 

এখন দিন দিন আপনদের খোঁজ খবর নেয়া কমে যাচ্ছে। তাই আত্মীয়দের খোঁজ নেয়ার দিন ঘোষনা করতাম।