এবিবি ফান প্রশ্ন- ৬৮৮ || শীতকাল ভালো লাগার একটা কারণ উল্লেখ করেন।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শীতকাল ভালো লাগার একটা কারণ উল্লেখ করেন।

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

পেটুক মানুষ, শীতের অনেক পিঠা খেতে পারি তাই শীতকাল ভালো লাগে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

শীতকাল ভালো লাগার একটা কারণ হচ্ছে--
মাঝে মাঝেই স্নান করা লাগে না।ফলে কষ্ট আর সময় দুটোই ব্যয় হয় না।☺️☺️

 2 months ago 

দারুন বলেছেন ।

 2 months ago 

হি হি

 2 months ago 

শীতকাল মানেই হলো ডিসেম্বর মাস।মায়েদের কাছে রিলাক্স এই সময়।এক্সাম নেই,স্কুল বন্ধ, প্যারা ও নেই।আর এই কারনে আমার ভীষণ ভালো লাগে।

 2 months ago 

এটা কিন্তু ঠিক বলেছেন আপনি।

 2 months ago 

শীতকাল ভালো লাগার একটা কারণ উল্লেখ করেন।

শীতের কুয়াশাচ্ছন্ন সকালে যখন চারিদিক কিছু দেখা যায় না। ঘাসের উপর শিশিরবিন্দু দেখা যায়। তখন খালি পায়ে ঐ ঘাসের উপর হাটলে একটা স্বর্গীয় সুখ পাওয়া যায়। এইজন্যই শীতকাল আমার ভালো লাগে।

 2 months ago 

শীতের সময় কম্বলের নিচে শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে পারি, কেউ বুঝতেও পারে না। সবাই ভাবে ঘুমাচ্ছে, হে হে হে।😝

 2 months ago 

শীতকাল ভালো লাগার একটা কারণ উল্লেখ করেন।

শীতের সময় অনেক মজার মজার খাবার খাওয়া যায়। যার কারণে আমার কাছে শীতকাল অনেক বেশি পরিমাণে ভালো লাগে। 😋🤤

 2 months ago 

শীতকাল ভালো লাগার একটা কারণ উল্লেখ করেন।

কারণ শীতকালে চায়ের কাপ হাতে নিলে হাতও গরম হয়ে যায় এবং মনও গরম হয়ে যায় 😂😂।

 2 months ago 

শীতকাল ভালো লাগার একটা কারণ উল্লেখ করেন।

শীতকালে লেপ মুড়ি দিয়ে সারাদিন শুয়ে থাকা যায়, তাই শীতকাল ভালো লাগে 😁😁

 2 months ago 

শীতে গোসল না করলেও সবাই বিশ্বাস করে,পানি ঠান্ডা!এই অজুহাতটাই শীতকে সবচেয়ে প্রিয় করে।