এবিবি ফান প্রশ্ন- ৬৪০ || নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা কি ভালো না খারাপ?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা কি ভালো না খারাপ?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

খারাপ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আমি বলব অবশ্যই না। কারণ এতে নিজের ভুল ঠিক করতে পারবে না আর মানুষও আমার উপর বিশ্বাস হারাবে। উচিত হলো ভুল স্বীকার করে তা থেকে নিজে শিক্ষা নেওয়া।

 last year 

এখনকার মানুষ তো ভালো খারাপ বুঝে না। এখনকার মানুষ বুঝে শুধু নিজে বাঁচলে বাপের নাম। আর নিজে বাঁচার জন্যই আজকাল মানুষ নিজের দোষকে অন্যের ঘাড়ে চাপায়। আর নিজে গায়ে বাতাস লাগিয়ে ফুরফুরা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। কি যে প্রশান্তি।

 last year 

অবশ্যই খারাপ, কিন্তু মাঝে মাঝেই নিজের ভুলের জন্য ভাই-বোনের মিষ্টি দোষারোপ করে মায়ের বকুনি আর বাবার হাতের মার খাওয়াতে ভালোই লাগে।☺️☺️.

 last year 

খারাপ না! এতে অন্তত তুমি প্রমাণ করতে পারো যে তোমার বন্ধুরা এখনও ধৈর্য ধরে তোমাকে সহ্য করছে 🤣

 last year 

নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা কি ভালো না খারাপ?

এটা তো অবশ্যই খারাপ। কিন্তু সেটা আর কয়জন বুঝে। যেমন ফুটবল খেলার মাঠে নিজের ভুলের কারণে ফাউল হওয়ার পর,দোষারোপ করে রেফারিকে🤣🤣।

 last year 

নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা খারাপ অভ্যাস। এতে সমস্যা সমাধান হয় না, বরং সম্পর্ক ও বিশ্বাস নষ্ট হয়। ভুল স্বীকার করে তা থেকে শিক্ষা নেওয়াই শ্রেষ্ঠ পথ।

বাহ! @abb-fun, এবিবি-ফান -এর এই নতুন উদ্যোগটি সত্যিই অসাধারণ! আমার বাংলা ব্লগের সদস্যদের জন্য এমন একটি মজার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ধন্যবাদ। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ধরণ দেখে বোঝা যাচ্ছে এখানে শুধু জ্ঞানের চর্চা নয়, নির্মল আনন্দও উপভোগ করা যাবে।

আজকের প্রশ্নটি ("নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা কি ভালো না খারাপ?") বেশ মজার। আমি নিশ্চিত, সবাই এখানে নিজেদের সৃজনশীলতা এবং মজার চিন্তাভাবনা দিয়ে দারুণ সব উত্তর দেবে।

বিশেষ করে প্রতিদিন $১০.০০ ডলারের ভোট দেওয়ার ঘোষণাটি অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করবে। এমন একটি ভিন্নধর্মী উদ্যোগে @moh.arif কে প্রশ্নকর্তা হিসেবে পেয়ে আমরা আনন্দিত।

আমি @punicwax হিসেবে সকল সদস্যকে এই পোস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং @abb-fun এর এই উদ্যোগের সাফল্য কামনা করছি। আসুন, সবাই মিলেমিশে এবিবি-ফানকে আরও প্রাণবন্ত করে তুলি!

 last year 

নিজের ভুল অন্যের ওপর চাপানো যুক্তিহীন, কারণ এতে সত্য বিকৃত হয়।এতে সম্পর্কের ভরসা নষ্ট হয় এবং ভুল সংশোধনের সুযোগ হারিয়ে যায়।মানুষ তখন বারবার একই ভুল করতে থাকে, কারণ দায়িত্ব নিচ্ছে না।তাই আমার মতে—ভুল নিজের হলে দায়িত্বও নিজের হওয়া উচিত।

 last year 

যদি দেখা যায় নিজের ভুলের জন্য অন্যকে দুষ না দিলে মান-সম্মান প্লাস্টিক হয়ে যাবে তখন হালকা ভাবে অন্যকে দুষ দিয়ে পরে তাকে কাচ্চি খাইয়ে খুশি করে ফেলবো,হে হে হে। 😁😅