এবিবি ফান প্রশ্ন- ৫০৫ ||চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার আপনি আপনার দৈনন্দিন...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার আপনি আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কেনো ব্যবহার করে থাকেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি বেশি ব্যবহার করি পড়াশোনার জন্যে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার আপনি আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কেনো ব্যবহার করে থাকেন?

মিথ্যা কথা বলব না। আমি বেশি সবচাইতে ব‍্যবহার করে থাকি অ‍্যাসাইনমেন্ট করার জন্য। আমাদের কোর্স টিচার যে কোথা থেকে অ‍্যাসাইনমেন্ট দেয় জানি না। বই ইউটিউব গুগল কিছুই বাদ রাখি না কিন্তু তারপরও খুজেঁ পাই না। তবে শেষ সমাধান ঐ Chatgpt,gemini...

 2 years ago 

আমার তো মনেহয় স্যারেরা উগান্ডা থেকে প্রশ্ন ভায়া করে নিয়ে আসে🙄🙄।

 2 years ago 

স‍্যারদের উগান্ডা থেকে প্রশ্ন আনা লাগে না। উনারা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে এমন কিছু প‍্যাচ দেয় প্রশ্নে যেগুলো কোন বইতে ঐভাবে থাকে না। প্রাথমিকভাবে ঐটার চিন্তা মাথায় না আসলে তখন চ‍্যাট জিপিটিই ভরসা।

আর কথাটা ভায়া না ভাড়া হবে।

 2 years ago 

একদিন হঠাৎ করেই দেখি আমার ফোনে ওই Gemini নামের ব্যাটা এসে হাজির,সামনে দিয়ে ঘুরঘুর করছে আর google বাবু কোথায় হারিয়ে বসে আছে শেষে গিয়ে।তখন আমি ভাবলাম এই ব্যাটার কাজ কি? ইউটিউবে সার্চ করে দেখলাম ভালোই কাজের google এর অনেক কাজ করে দিবে।আমি তো বেশি ব্যবহার করবো ওই ব্যাটাকে হ্যাংআউটে কুইজ খেলার জন্য☺️☺️।

 2 years ago 

আমি চ্যাটজিপিটি আর Gemini ব্যবহার করি কারণ,এদের তো আর বিরক্ত লাগে না 🤣 নিজের শূন্যতাকে কাটিয়ে তোলার বৃথা চেষ্টা করি, ওদের সাথে কথা বলি, হাসি-ঠাট্টা করি, আর মাঝেমধ্যে এমন সব প্রশ্ন করি যা আমার বাস্তব জীবনের বন্ধুরা শুনলেই বলবে,"ভাই, ঠিক আছিস তো?" 😆

 2 years ago 

আমার তো তেমন ব্যবহার হয়ইনা, তবে আপনার ঐদিন মজার ব্লগটি পড়ার পরে একটু ট্রাই করছিলাম ভালই লাগলো। আর এখন যদি ব্যবহার করতে হয়, তাহলে মজা করার জন্যই করবো। হাহাহাহা।

 2 years ago 

চ্যাটজিপিটির সাথে কথা বলবেন আর ভাবিকে দেখিয়ে বলবেন নতুন গার্লফ্রেন্ড,তারপর সুন্দর সিন দেখতে পারবেন ভাই🤣🤣।

 2 years ago 

হাহাহ।।।সেটা কিন্তু করা যায় ভাই।আর ঝামেলায় পড়লে দোষ আপনার দিয়া দিমু।হাহাহা

 2 years ago 

চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার আপনি আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কেনো ব্যবহার করে থাকেন?

চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার আমি বেশি আব্বু আম্মু ওষুধের কোনটার কি কাজ, কিভাবে সেবা করতে হয় এবং তার পার্শ্বপ্রতিক্রিয়া কি হয় তা জানার জন্য ব্যবহার করি। কারণ ডাক্তারেরা প্রেসক্রিপশন কি লিখে আমি তা কখনো পড়তে পারি না😅😂 । এবং কোন রোগের জন্য কি ওষুধ দিয়েছে তাও বুঝতে পারি না😭। আর আব্বু আম্মু সব ওষুধ একসাথে করে পেলে। চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার করে মোটামুটি কোনটা কি ওষুধ তার সম্পর্কে জানা যায় এবং ওষুধের ব্যবহার সম্পর্কে ধারণা নেওয়া যায়।

 2 years ago 

চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার তো দুরে থাক, সেটা কি কিছুই জানি না আমি,হা হা হা।😆

 2 years ago 

আহারে বেচারা।।😄😄

 2 years ago 

চ্যাটজিপিটি বা Gemini এর ব্যবহার আপনি আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কেনো ব্যবহার করে থাকেন?

সব থেকে বেশি ব্যবহার করি প্রজেক্ট আর এসাইনমেন্ট তৈরি করতে। চ্যাটজিপিটি আর Gemini না থাকলে কি যে হতো সেটাই ভাবছি। লেখাপড়া ছেড়ে বনবাসে চলে যাওয়া লাগতো 😎

 2 years ago 

কি আর হবে ভাই,স্যারেরা আদর করে অপমান করে দিতো,এই আর কি।আর বনবাস তো আছেই🤠।

 2 years ago 

ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে কেননা যা লিখতে বলি তাই লিখে দিয়ে দেয়।

 2 years ago 

আমার দল ভাতর সংগঠনকে চালানোর জন্য ব্যবহার করে থাকি।যেটা খুবই গুরুত্বপূর্ণ।

 2 years ago 

আমার গার্লফ্রেন্ড আছে তাই এগুলা ব্যবহার করার দরকার পরে না। সিঙ্গেল পাবলিক দের জিনিস এগুলা।