এবিবি ফান প্রশ্ন- ৬৫৩ |বৃষ্টিতে আপনার করা সবচেয়ে মজার কাজ কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বৃষ্টিতে আপনার করা সবচেয়ে মজার কাজ কি?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

ছোটবেলায় কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসানো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

যদি বর্ষার মৌসুম হয় সেক্ষেত্রে বৃষ্টির মৌসুমের সবচেয়ে মজার কাজ হল দিনের বেলায় বৃষ্টি পড়লে বাগানে ঘুরতে ঘুরতে কৈ মাছ ধরা। বর্ষার মৌসুমে খাল বিলের আশপাশের বাগানগুলোতে কৈ মাছ উপরে উঠে ঘুরে বেড়ায় সেগুলো ধরতে বেশ ভালোই লাগে।

 last year 

ছাতা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু শেষে ছাতার নিচে না থেকে ভিজেছিলাম ইচ্ছে করে কারণ, ছাতা ধরার ঝামেলার চেয়ে বৃষ্টি উপভোগ করা সহজ ছিলো আমার জন্য 🤣🤣

আর তার সাথে জ্বর একদম ফ্রি 😁😩

 last year 

বৃষ্টিতে আপনার করা সবচেয়ে মজার কাজ কি?

জুম বৃষ্টির সময় বাসার ছাঁদে গিয়ে ভেজা এবং রুমে ফিরে, ভেজা কাপড় পড়ে গরম গরম চা পান করা🤣🤣। তারপর জামাকাপড় চেঞ্জ করে, ইলিশ মাছ ভাজি দিয়ে গরম গরম ভুনা খিচুড়ি খাওয়া😂😂।

 last year 

বৃষ্টিতে মজার কাজ হল আমার ফুটবল খেলা ।এখনো মাঝে মাঝে বৃষ্টির মধ্যে ছোট্ট বাচ্চাদের সাথে ফুটবল খেলার সেই শৈশবে ফিরে যাই।

 last year 

ছোটবেলার মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেলো।

 last year 

বৃষ্টিতে আপনার করা সবচেয়ে মজার কাজ কি?

ছোটবেলায় যখন বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসানোর জন্য যেতাম, তখন নৌকা ভাসানোর আগে আমি নিজেই বৃষ্টির পানিতে ভাসতাম। কারণ নৌকা ভাসানোর আগেই আমি পিছলে পড়ে যেতাম🤣🤣।

 last year 

বৃষ্টির পানিতে নামলে পিছলে পড়তে হবে এটাই স্বাভাবিক ভাইয়া। এটা তো একেবারে কমন হয়ে গেছে।

 last year 

বৃষ্টিতে মজার মজার খাবার বানিয়ে খেতে খেতে মুভি দেখা সবচেয়ে মজার কাজ আমার।

 last year 

এটা সত্যি অনেক সুন্দর মুহূর্ত।

 last year 

হুম আপু☺️☺️.

 last year 

বৃষ্টিতে আপনার করা সবচেয়ে মজার কাজ কি?

ছোটবেলায় একবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার ছাতা উল্টে গিয়েছিল🌧️🤣।

 last year 

বৃষ্টিতে ভেজার জন্য নিচ তলা থেকে দৌড়ে পাঁচ তলা ছাদে গিয়ে দেখলাম বৃষ্টি শেষ। তাই রাগে ছাদের ফ্লোরের পানিতে ঘরাঘরি করলাম। যে কোন উপায়ে তো ভিজতে হবে,হা হা হা।😂😝

 last year 

বৃষ্টির দিনে ঘুমের চেয়ে মজার কাজ আর কিছু আছে বলে মনে পড়ছে না। 😆

 last year 

বৃষ্টির দিনে সব চেয়ে মজার কাজ হলো বন্ধুদের সাথে মাঠে খেলা করা। একজন পিছলে পরে গেলে সবাই এক সাথে পিচলে পরার মজাই অন্য রকম।